আয়াত

আল-মায়িদাহ · সূরা ৫ · আয়াত ৩

حُرِّمَتۡ عَلَيۡكُمُ الۡمَيۡتَةُ وَالدَّمُ وَلَحۡمُ الۡخِنۡزِيۡرِ وَمَاۤ اُهِلَّ لِغَيۡرِ اللّٰهِ بِهٖ وَالۡمُنۡخَنِقَةُ وَالۡمَوۡقُوۡذَةُ وَالۡمُتَرَدِّيَةُ وَالنَّطِيۡحَةُ وَمَاۤ اَكَلَ السَّبُعُ اِلَّا مَا ذَكَّيۡتُمۡ وَمَا ذُ بِحَ عَلَى النُّصُبِ وَاَنۡ تَسۡتَقۡسِمُوۡا بِالۡاَزۡلَامِ ؕ ذٰ لِكُمۡ فِسۡقٌ ؕ اَلۡيَوۡمَ يَٮِٕسَ الَّذِيۡنَ كَفَرُوۡا مِنۡ دِيۡـنِكُمۡ فَلَا تَخۡشَوۡهُمۡ وَاخۡشَوۡنِ ؕ اَ لۡيَوۡمَ اَكۡمَلۡتُ لَـكُمۡ دِيۡنَكُمۡ وَاَ تۡمَمۡتُ عَلَيۡكُمۡ نِعۡمَتِىۡ وَرَضِيۡتُ لَـكُمُ الۡاِسۡلَامَ دِيۡنًا ؕ فَمَنِ اضۡطُرَّ فِىۡ مَخۡمَصَةٍ غَيۡرَ مُتَجَانِفٍ لِّاِثۡمٍۙ فَاِنَّ اللّٰهَ غَفُوۡرٌ رَّحِيۡمٌ

সরল অনুবাদ

তোমাদের জন্য হারাম করা হয়েছে: মৃত জন্তু, রক্ত, শূকরের গোশত, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে যবেহকৃত পশু, গলাটিপে মারা পশু, প্রহারে মারা পশু, উঁচু স্থান থেকে পড়ে মারা পশু, শিং-এর আঘাতে মারা পশু এবং হিংস্র জন্তুতে খাওয়া পশু —তবে (জীবিত পেয়ে) যা তোমরা যথাবিধি যবেহ করেছ তা ছাড়া— আর প্রতিমার বেদিতে যবেহকৃত পশু এবং শরের (তীরের) মাধ্যমে ভাগ্য নির্ণয় করাও (হারাম); এসব স্পষ্ট নাফরমানি। আজ কাফেররা তোমাদের দ্বীন (বিলুপ্ত করার আশা) থেকে নিরাশ হয়ে গেছে; কাজেই তাদের ভয় কোরো না, বরং আমাকেই ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসেবে মনোনীত করলাম। তবে যে কেউ ক্ষুধার তাড়নায় নিরুপায় হয়ে পড়ে—পাপের দিকে না ঝুঁকে—তার জন্য আল্লাহ নিশ্চয় ক্ষমাশীল, পরম দয়ালু।

শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।

পূর্ণ বিশ্লেষণ দেখুন