আয়াত

আল-মায়িদাহ · সূরা ৫ · আয়াত ৪

يَسۡـَٔـــلُوۡنَكَ مَاذَاۤ اُحِلَّ لَهُمۡؕ قُلۡ اُحِلَّ لَـكُمُ الطَّيِّبٰتُ ۙ وَمَا عَلَّمۡتُمۡ مِّنَ الۡجَـوَارِحِ مُكَلِّبِيۡنَ تُعَلِّمُوۡنَهُنَّ مِمَّا عَلَّمَكُمُ اللّٰهُ فَكُلُوۡا مِمَّاۤ اَمۡسَكۡنَ عَلَيۡكُمۡ وَاذۡكُرُوا اسۡمَ اللّٰهِ عَلَيۡهِ وَاتَّقُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ سَرِيۡعُ الۡحِسَابِ

সরল অনুবাদ

তারা আপনাকে জিজ্ঞেস করে, তাদের জন্য কী হালাল করা হয়েছে? বলে দিন, তোমাদের জন্য সব পবিত্র বস্তু হালাল করা হয়েছে; আর শিকারি জন্তু-জানোয়ারের মধ্য থেকে আল্লাহ তোমাদেরকে যেভাবে শিখিয়েছেন সেভাবে প্রশিক্ষণ দিয়ে তোমরা যাদেরকে শিকার শিখিয়েছ, তারা তোমাদের জন্য যা ধরে রাখে (শিকার করে) তা থেকে তোমরা আহার কর এবং তার উপর আল্লাহর নাম উচ্চারণ কর। আর আল্লাহকে ভয় করতে থাক। নিশ্চয় আল্লাহ হিসাব নেওয়ার ব্যাপারে অতি দ্রুত।

শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।

পূর্ণ বিশ্লেষণ দেখুন