লেখক পরিচিতি

আবু শাহামা হাবীবুল্লাহ মিসবাহ
পড়ালেখা :
হিফজ, দাওরায়ে হাদীস, ইফতা [উচ্চতর ইসলামী আইন গবেষণা]
কর্মস্থল :
ইমাম ও খতীব: মুরাদপুর শাহী জামে মসজিদ, জুরাইন, যাত্রাবাড়ী, ঢাকা
প্রতিষ্ঠাতা ও পরিচালক:
- মারকাযুন নূর মাদরাসা, ঢাকা
- আল মিসবাহ মহিলা মাদরাসা, ঢাকা
- আসহাবে কাহাফ ইনস্টিটিউট, ঢাকা
লেখকের গ্রন্থাবলী :
- শব্দার্থ, সরল অনুবাদ ও ব্যাকরণিক বিশ্লেষণসহ এসো আল কুরআনের অনুবাদ শিখি
- এসো আল কুরআনের গ্রামার শিখি
- এসো সহজে সরফ শিখি [২ খণ্ড]
- এসো সহজে নাহু শিখি
- এসো তালীল শিখি
- ইসলামে প্রতিবেশীর অধিকার ও মর্যাদা [অনূদিত]
লেখকের সংক্ষিপ্ত পরিচিতি :
আবু শাহামা হাবীবুল্লাহ মিসবাহ সাতক্ষীরা জেলার সদর উপজেলার সীমান্তবর্তি কালিয়ানী গ্রামে ১৯৯২ সালে জন্মগ্রহণ করেন। শৈশব ও কৈশর নিজ এলাকার মাদরাসায় পড়ালেখা করেন। ২০১১-১২ শিক্ষাবর্ষে ঢাকা যাত্রাবাড়ীর সায়েদাবাদে অবস্থিত ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া বাইতুন নূর থেকে দাওরায়ে হাদীস এবং একই প্রতিষ্ঠান থেকে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ‘তাখাসসুস ফিল ইফতা [উচ্চতর ইসলামী আইন গবেষণা] সম্পন্ন করেন। আবু শাহামা হাবীবুল্লাহ মিসবাহ একই সাথে বাংলাদেশের ‘কওমী ও আলিয়া’ উভয় ধারায় পড়ালেখা করেছেন।
লেখকের উল্লেখযোগ্য শিক্ষকবৃন্দ :
- শায়খুল হাদীস মুফতী আবু সাঈদ [প্রধান মুফতী, ফরিদাবাদ মাদরাসা]
- মাওলানা জিকরুল্লাহ খান [মুহাদ্দিস, ফরিদাবাদ মাদরাসা]
- শায়খুল হাদীস মুফতী মনিরুজ্জামান [মুহতামিম, জামিয়া ইসলামিয়া বাইতুন নূর]
- শায়খুল হাদীস মুফতী জহীরুল ইসলাম [প্রধান মুফতী, জামিয়া ইসলামিয়া বাইতুন নূর]
- মুফতী আবু বকর সুহাইল [শিক্ষাসচিব, জামিয়া ইসলামিয়া দিলু রোড মাদরাসা]
- মুফতী মামুনুর রশীদ কাসেমী [প্রধান মুফতী, দারুল হিকমাহ মাদরাসা, ডেমরা]
লেখকের ফেসবুক পেজ : facebook.com/abusahama.com.bd
মোবাইল : ০১৩১৩-৫৫২২৪৪
গ্রন্থের তথ্য: মুদ্রিত আকারে বইটি শুধুমাত্র ৩০নং পারাটি প্রকাশিত হয়েছে। তবে খুব শীঘ্রই এই অ্যাপে শব্দার্থ, সরল অনুবাদ, فِعْلٌ তথা প্রত্যেকটি ক্রিয়ার সীগা, বহাস, বাব, মাসদার, মাসদারের অর্থ, মাদ্দা বা মূল অক্ষর, جِنْسٌ তথা মূল অক্ষরের জাতীয়তা বিশ্লেষণ, উক্ত فِعْلٌ বা ক্রিয়াটি পূর্ণ আল কুরআনে কতবার ব্যবহার হয়েছে তার পরিসংখ্যান, ইরাব তথা আরবি শব্দের শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ, তারকীব তথা আরবী বাক্যে শব্দগুলোর মাঝে পরস্পর সম্পর্ক বিশ্লেষণ সহকারে পূর্ণ আল-কুরআন প্রকাশিত হবে ইনশাআল্লাহ।