আয়াত
আন-নিসা · সূরা ৪ · আয়াত ২৪وَٱلْمُحْصَنَٰتُ مِنَ ٱلنِّسَآءِ إِلَّا مَا مَلَكَتْ أَيْمَٰنُكُمْ كِتَٰبَ ٱللَّهِ عَلَيْكُمْ وَأُحِلَّ لَكُم مَّا وَرَآءَ ذَٰلِكُمْ أَن تَبْتَغُوا۟ بِأَمْوَٰلِكُم مُّحْصِنِينَ غَيْرَ مُسَٰفِحِينَ فَمَا ٱسْتَمْتَعْتُم بِهِۦ مِنْهُنَّ فَـَٔاتُوهُنَّ أُجُورَهُنَّ فَرِيضَةً وَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا تَرَٰضَيْتُم بِهِۦ مِنۢ بَعْدِ ٱلْفَرِيضَةِ إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًا
সরল অনুবাদ
আর (তোমাদের জন্য হারাম) বিবাহিতা নারীরাও, তবে তোমাদের ডান হাত যাদের মালিক হয়েছে (অর্থাৎ যুদ্ধবন্দী দাসীরা) তারা ব্যতীত। (এসব বিধান) আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর অবশ্যপালনীয় বিধান। আর এসব ব্যতীত অন্য সব নারীকে তোমাদের জন্য হালাল করা হয়েছে যে, তোমরা নিজেদের সম্পদ দিয়ে (মোহর দিয়ে) তাদের তালাশ করবে বিবাহবদ্ধ হয়ে, ব্যভিচারকারী না হয়ে। অতঃপর তাদের মধ্যে যাকে দিয়ে তোমরা উপকৃত (দাম্পত্য-সম্ভোগে লাভবান) হও, তাদেরকে তাদের নির্ধারিত মোহর প্রদান করো, ফরয হিসেবে। আর ফরয নির্ধারণের পর তোমরা পরস্পর সন্তুষ্টিক্রমে যা স্থির করে নাও, তাতে তোমাদের কোনো দোষ নেই। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।
শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।
পূর্ণ বিশ্লেষণ দেখুন