আয়াত

আন-নিসা · সূরা ৪ · আয়াত ২৩

حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَٰتُكُمْ وَبَنَاتُكُمْ وَأَخَوَٰتُكُمْ وَعَمَّٰتُكُمْ وَخَٰلَٰتُكُمْ وَبَنَاتُ ٱلْأَخِ وَبَنَاتُ ٱلْأُخْتِ وَأُمَّهَٰتُكُمُ ٱلَّٰتِىٓ أَرْضَعْنَكُمْ وَأَخَوَٰتُكُم مِّنَ ٱلرَّضَٰعَةِ وَأُمَّهَٰتُ نِسَآئِكُمْ وَرَبَٰٓئِبُكُمُ ٱلَّٰتِى فِى حُجُورِكُم مِّن نِّسَآئِكُمُ ٱلَّٰتِى دَخَلْتُم بِهِنَّ فَإِن لَّمْ تَكُونُوا۟ دَخَلْتُم بِهِنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ وَحَلَٰٓئِلُ أَبْنَآئِكُمُ ٱلَّذِينَ مِنْ أَصْلَٰبِكُمْ وَأَن تَجْمَعُوا۟ بَيْنَ ٱلْأُخْتَيْنِ إِلَّا مَا قَدْ سَلَفَ إِنَّ ٱللَّهَ كَانَ غَفُورًا رَّحِيمًا

সরল অনুবাদ

তোমাদের জন্য হারাম করা হয়েছে — তোমাদের মা, তোমাদের কন্যা, তোমাদের বোন, তোমাদের ফুফু, তোমাদের খালা, ভাইয়ের কন্যা, বোনের কন্যা, তোমাদের দুধ-মা যারা তোমাদেরকে দুধ পান করিয়েছে, দুধ-সম্পর্কীয় বোন, তোমাদের স্ত্রীদের মা, তোমাদের সেই সৎকন্যা যারা তোমাদের তত্ত্বাবধানে প্রতিপালিত — তোমাদের ওই স্ত্রীদের (গর্ভজাত) যাদের সাথে তোমরা সহবাস করেছ (তবে যদি তাদের সাথে সহবাস না করে থাক, তবে তাদের বিবাহে তোমাদের কোনো গুনাহ নেই), তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রীগণ; আর দুই বোনকে একত্রে (বিবাহবন্ধনে) সংগ্রহ করাও — তবে অতীতে যা হয়ে গেছে তা ভিন্ন কথা। নিশ্চয় আল্লাহ মহাক্ষমাশীল, পরম দয়ালু।

শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।

পূর্ণ বিশ্লেষণ দেখুন