আয়াত

আন-নিসা · সূরা ৪ · আয়াত ২৫

وَمَن لَّمْ يَسْتَطِعْ مِنكُمْ طَوْلًا أَن يَنكِحَ ٱلْمُحْصَنَٰتِ ٱلْمُؤْمِنَٰتِ فَمِن مَّا مَلَكَتْ أَيْمَٰنُكُم مِّن فَتَيَٰتِكُمُ ٱلْمُؤْمِنَٰتِ وَٱللَّهُ أَعْلَمُ بِإِيمَٰنِكُم بَعْضُكُم مِّنۢ بَعْضٍ فَٱنكِحُوهُنَّ بِإِذْنِ أَهْلِهِنَّ وَءَاتُوهُنَّ أُجُورَهُنَّ بِٱلْمَعْرُوفِ مُحْصَنَٰتٍ غَيْرَ مُسَٰفِحَٰتٍ وَلَا مُتَّخِذَٰتِ أَخْدَانٍ فَإِذَآ أُحْصِنَّ فَإِنْ أَتَيْنَ بِفَٰحِشَةٍ فَعَلَيْهِنَّ نِصْفُ مَا عَلَى ٱلْمُحْصَنَٰتِ مِنَ ٱلْعَذَابِ ذَٰلِكَ لِمَنْ خَشِىَ ٱلْعَنَتَ مِنكُمْ وَأَن تَصْبِرُوا۟ خَيْرٌ لَّكُمْ وَٱللَّهُ غَفُورٌ رَّحِيمٌ

সরল অনুবাদ

আর তোমাদের মধ্যে যার স্বাধীনা মুমিনা নারীদের বিয়ে করার সামর্থ্য (আর্থিক সঙ্গতি) নেই, সে যেন তোমাদের মালিকানাধীন মুমিনা দাসীদের মধ্য থেকে বিয়ে করে। আল্লাহই তোমাদের ঈমান সম্পর্কে সবচেয়ে ভালো জানেন; তোমরা একে অপরের থেকেই (একই মর্যাদার মানুষ)। কাজেই তাদের অভিভাবকদের অনুমতি নিয়ে তাদেরকে বিয়ে করো এবং প্রচলিত নিয়ম অনুযায়ী তাদের মোহর প্রদান করো, শর্ত থাকে যে তারা সচ্চরিত্রা হবে, প্রকাশ্য ব্যভিচারিণী হবে না এবং গোপনে প্রেমিক গ্রহণকারিণী হবে না। অতঃপর তারা বিবাহিতা হওয়ার পর যদি কোনো অশ্লীল কাজ (ব্যভিচার) করে বসে, তবে তাদের উপর স্বাধীনা নারীদের শাস্তির অর্ধেক শাস্তি প্রযোজ্য হবে। এই (দাসী বিবাহের অনুমতি) তোমাদের মধ্যে তার জন্য, যে ব্যভিচারে জড়িয়ে পড়ার আশঙ্কা করে; আর ধৈর্য ধারণ করাই তোমাদের জন্য উত্তম। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।

শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।

পূর্ণ বিশ্লেষণ দেখুন