আয়াত

আল-আনফাল · সূরা ৮ · আয়াত ৪৮

وَاِذۡ زَيَّنَ لَهُمُ الشَّيۡطٰنُ اَعۡمَالَهُمۡ وَقَالَ لَا غَالِبَ لَـكُمُ الۡيَوۡمَ مِنَ النَّاسِ وَاِنِّىۡ جَارٌ لَّـكُمۡۚ فَلَمَّا تَرَآءَتِ الۡفِئَتٰنِ نَكَصَ عَلٰى عَقِبَيۡهِ وَقَالَ اِنِّىۡ بَرِىۡٓءٌ مِّنۡكُمۡ اِنِّىۡۤ اَرٰى مَا لَا تَرَوۡنَ اِنِّىۡۤ اَخَافُ اللّٰهَؕ وَاللّٰهُ شَدِيۡدُ الۡعِقَابِ

সরল অনুবাদ

আর (স্মরণ করো) যখন শয়তান তাদের কাজকর্মকে তাদের কাছে সুশোভিত করে দেখাল এবং বলল, “আজ মানুষের মধ্যে কেউ তোমাদের ওপর বিজয়ী হবে না, আর আমি তো তোমাদের আশ্রয়দাতা।” অতঃপর যখন দুই দল পরস্পরের মুখোমুখি হলো, সে উল্টো পায়ে পিছু হটল এবং বলল, “নিশ্চয়ই আমি তোমাদের থেকে সম্পর্কহীন। আমি এমন কিছু দেখি, যা তোমরা দেখো না। আমি আল্লাহকে ভয় করি। আর আল্লাহ কঠিন শাস্তিদাতা।”

শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।

পূর্ণ বিশ্লেষণ দেখুন