আয়াত
আল-আ‘রাফ · সূরা ৭ · আয়াত ৫৭وَهُوَ الَّذِىۡ يُرۡسِلُ الرِّيٰحَ بُشۡرًۢا بَيۡنَ يَدَىۡ رَحۡمَتِهٖ ؕ حَتّٰۤى اِذَاۤ اَقَلَّتۡ سَحَابًا ثِقَالًا سُقۡنٰهُ لِبَلَدٍ مَّيِّتٍ فَاَنۡزَلۡنَا بِهِ الۡمَآءَ فَاَخۡرَجۡنَا بِهٖ مِنۡ كُلِّ الثَّمَرٰتِؕ كَذٰلِكَ نُخۡرِجُ الۡمَوۡتٰى لَعَلَّكُمۡ تَذَكَّرُوۡنَ
সরল অনুবাদ
তিনিই সেই সত্তা, যিনি নিজের রহমতের (বৃষ্টির) আগে সুসংবাদবাহী হিসেবে বাতাস পাঠান। অবশেষে বাতাস যখন ভারী মেঘ বহন করে, তখন আমি সেই মেঘকে কোনো মৃত (অনুর্বর) ভূখণ্ডের দিকে চালিয়ে নিয়ে যাই। তারপর সেখানে পানি বর্ষণ করি এবং সেই পানি দিয়ে সব রকমের ফল-ফসল উৎপন্ন করি। এভাবেই আমি মৃতদের (কবর থেকে) বের করে আনব, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো।
শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।
পূর্ণ বিশ্লেষণ দেখুন