আয়াত
আল-আ‘রাফ · সূরা ৭ · আয়াত ৩৮قَالَ ادۡخُلُوۡا فِىۡۤ اُمَمٍ قَدۡ خَلَتۡ مِنۡ قَبۡلِكُمۡ مِّنَ الۡجِنِّ وَالۡاِنۡسِ فِى النَّارِ ؕ كُلَّمَا دَخَلَتۡ اُمَّةٌ لَّعَنَتۡ اُخۡتَهَا ؕ حَتّٰۤى اِذَا ادَّارَكُوۡا فِيۡهَا جَمِيۡعًا ۙ قَالَتۡ اُخۡرٰٮهُمۡ لِاُوۡلٰٮهُمۡ رَبَّنَا هٰٓؤُلَۤاءِ اَضَلُّوۡنَا فَاٰتِهِمۡ عَذَابًا ضِعۡفًا مِّنَ النَّارِ ؕ قَالَ لِكُلٍّ ضِعۡفٌ وَّلٰـكِنۡ لَّا تَعۡلَمُوۡنَ
সরল অনুবাদ
আল্লাহ বলবেন, ‘তোমাদের আগে জিন ও মানুষের যেসব দল গত হয়েছে, তাদের সাথে তোমরা জাহান্নামে প্রবেশ করো।’ যখনই কোনো দল প্রবেশ করবে, তখনই সে তার সমমতাবলম্বী (পূর্ববর্তী) দলকে অভিশাপ দেবে। অবশেষে যখন সবাই সেখানে একত্র হয়ে যাবে, তখন তাদের পরবর্তী দল তাদের পূর্ববর্তী দল সম্পর্কে বলবে, ‘হে আমাদের রব! এরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে; তাই আপনি তাদেরকে আগুনের দ্বিগুণ শাস্তি দিন।’ তিনি বলবেন, ‘প্রত্যেকের জন্যই দ্বিগুণ (শাস্তি), কিন্তু তোমরা জানো না।’
শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।
পূর্ণ বিশ্লেষণ দেখুন