আয়াত

আল-আ‘রাফ · সূরা ৭ · আয়াত ১৮৯

هُوَ الَّذِىۡ خَلَقَكُمۡ مِّنۡ نَّـفۡسٍ وَّاحِدَةٍ وَّجَعَلَ مِنۡهَا زَوۡجَهَا لِيَسۡكُنَ اِلَيۡهَا ۚ فَلَمَّا تَغَشّٰٮهَا حَمَلَتۡ حَمۡلًا خَفِيۡفًا فَمَرَّتۡ بِهٖ ۚ فَلَمَّاۤ اَثۡقَلَتۡ دَّعَوَا اللّٰهَ رَبَّهُمَا لَٮِٕنۡ اٰتَيۡتَـنَا صَالِحًا لَّـنَكُوۡنَنَّ مِنَ الشّٰكِرِيۡنَ

সরল অনুবাদ

তিনিই সেই সত্তা, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকেই তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন, যাতে সে তার কাছে প্রশান্তি লাভ করে। অতঃপর যখন সে তাকে আচ্ছন্ন করল (সহবাস করল), তখন সে হালকা একটি গর্ভ ধারণ করল এবং তা নিয়ে চলাফেরা করতে থাকল। এরপর যখন সে ভারী হয়ে গেল, তখন তারা দুজনে তাদের প্রতিপালক আল্লাহর কাছে দোয়া করল, “আপনি যদি আমাদেরকে একটি সুস্থ নেককার (সন্তান) দান করেন, তবে আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হব।”

শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।

পূর্ণ বিশ্লেষণ দেখুন