আয়াত

আল-আ‘রাফ · সূরা ৭ · আয়াত ১৬০

وَقَطَّعۡنٰهُمُ اثۡنَتَىۡ عَشۡرَةَ اَسۡبَاطًا اُمَمًا ؕ وَاَوۡحَيۡنَاۤ اِلٰى مُوۡسٰٓى اِذِ اسۡتَسۡقٰٮهُ قَوۡمُهٗۤ اَنِ اضۡرِبْ بِّعَصَاكَ الۡحَجَرَ ۚ فَاْنۢبَجَسَتۡ مِنۡهُ اثۡنَتَا عَشۡرَةَ عَيۡنًا ؕ قَدۡ عَلِمَ كُلُّ اُنَاسٍ مَّشۡرَبَهُمۡؕ وَظَلَّلۡنَا عَلَيۡهِمُ الۡغَمَامَ وَاَنۡزَلۡنَا عَلَيۡهِمُ الۡمَنَّ وَالسَّلۡوٰىؕ كُلُوۡا مِنۡ طَيِّبٰتِ مَا رَزَقۡنٰكُمۡؕ وَ مَا ظَلَمُوۡنَا وَلٰـكِنۡ كَانُوۡۤا اَنۡفُسَهُمۡ يَظۡلِمُوۡنَ

সরল অনুবাদ

আর আমি তাদেরকে বারোটি গোত্রে ভাগ করে দিলাম, প্রত্যেকটি এক একটি আলাদা জাতি। আর মূসার কাছে ওহী পাঠালাম, যখন তার কওম তার কাছে পানি চাইল: ‘তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো।’ তখন (আঘাত করামাত্র) তা থেকে বারোটি ঝরনা ফেটে বের হলো। প্রত্যেক গোত্র নিজেদের পানি পানের জায়গা চিনে নিল। আর আমি তাদের ওপর মেঘের ছায়া দিলাম এবং তাদের ওপর মান্না ও সালওয়া নাযিল করলাম। (বললাম,) ‘আমি তোমাদেরকে যেসব পবিত্র জিনিস রিযিক দিয়েছি, তা থেকে খাও।’ তারা আমার ওপর কোনো যুলুম করেনি; বরং তারা নিজেদের ওপরই যুলুম করছিল।

শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।

পূর্ণ বিশ্লেষণ দেখুন