আয়াত

আল-আ‘রাফ · সূরা ৭ · আয়াত ১৪৩

وَلَمَّا جَآءَ مُوۡسٰى لِمِيۡقَاتِنَا وَكَلَّمَهٗ رَبُّهٗ ۙ قَالَ رَبِّ اَرِنِىۡۤ اَنۡظُرۡ اِلَيۡكَ ؕ قَالَ لَنۡ تَرٰٮنِىۡ وَلٰـكِنِ انْظُرۡ اِلَى الۡجَـبَلِ فَاِنِ اسۡتَقَرَّ مَكَانَهٗ فَسَوۡفَ تَرٰٮنِىۡ ۚ فَلَمَّا تَجَلّٰى رَبُّهٗ لِلۡجَبَلِ جَعَلَهٗ دَكًّا وَّخَرَّ مُوۡسٰى صَعِقًا ۚ فَلَمَّاۤ اَفَاقَ قَالَ سُبۡحٰنَكَ تُبۡتُ اِلَيۡكَ وَاَنَا اَوَّلُ الۡمُؤۡمِنِيۡنَ

সরল অনুবাদ

মূসা যখন আমার নির্ধারিত সময়ে (তূর পাহাড়ে) এলেন এবং তাঁর রব তাঁর সাথে কথা বললেন, তখন তিনি বললেন, “হে আমার রব, আমাকে (নিজেকে) দেখান, আমি আপনাকে দেখতে চাই।” তিনি বললেন, “তুমি আমাকে কখনো দেখতে পারবে না। তবে তুমি পাহাড়ের দিকে তাকাও; সেটি যদি নিজের জায়গায় স্থির থাকে, তাহলে তুমি অচিরেই আমাকে দেখতে পাবে।” অতঃপর যখন তাঁর রব পাহাড়ের সামনে নিজের জ্যোতি প্রকাশ করলেন, তখন তিনি সেটিকে চূর্ণবিচূর্ণ করে দিলেন আর মূসা অচেতন হয়ে পড়ে গেলেন। তারপর যখন তিনি জ্ঞান ফিরে পেলেন, তখন বললেন, “আপনি পবিত্র! আমি আপনার কাছে তওবা করলাম, আর আমি সর্বপ্রথম ঈমান আনয়নকারী।”

শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।

পূর্ণ বিশ্লেষণ দেখুন