আয়াত
আত-তালাক · সূরা ৬৫ · আয়াত ২فَإِذَا بَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ أَوْ فَارِقُوهُنَّ بِمَعْرُوفٍ وَأَشْهِدُوا۟ ذَوَىْ عَدْلٍ مِّنكُمْ وَأَقِيمُوا۟ ٱلشَّهَٰدَةَ لِلَّهِ ذَٰلِكُمْ يُوعَظُ بِهِۦ مَن كَانَ يُؤْمِنُ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ وَمَن يَتَّقِ ٱللَّهَ يَجْعَل لَّهُۥ مَخْرَجًا ٢
সরল অনুবাদ
অতঃপর যখন তারা তাদের ইদ্দতের নির্ধারিত সময়ের কাছাকাছি পৌঁছে যায়, তখন তাদেরকে সদাচারের সাথে (স্বামীর ঘরে) রেখে দাও, অথবা সদাচারের সাথে তাদের থেকে বিচ্ছিন্ন হও; আর তোমাদের মধ্য থেকে দুইজন ন্যায়পরায়ণ ব্যক্তিকে সাক্ষী রাখো, এবং আল্লাহর উদ্দেশ্যেই যথাযথভাবে সাক্ষ্য প্রতিষ্ঠা করো। এর দ্বারা তাকেই উপদেশ দেওয়া হচ্ছে যে আল্লাহ ও শেষ দিবসের প্রতি ঈমান রাখে। আর যে আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য (সংকট থেকে) উত্তরণের পথ করে দেন।
শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।
পূর্ণ বিশ্লেষণ দেখুন