আয়াত

আত-তালাক · সূরা ৬৫ · আয়াত

يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ إِذَا طَلَّقْتُمُ ٱلنِّسَآءَ فَطَلِّقُوهُنَّ لِعِدَّتِهِنَّ وَأَحْصُوا۟ ٱلْعِدَّةَ وَٱتَّقُوا۟ ٱللَّهَ رَبَّكُمْ لَا تُخْرِجُوهُنَّ مِنۢ بُيُوتِهِنَّ وَلَا يَخْرُجْنَ إِلَّآ أَن يَأْتِينَ بِفَٰحِشَةٍ مُّبَيِّنَةٍ وَتِلْكَ حُدُودُ ٱللَّهِ وَمَن يَتَعَدَّ حُدُودَ ٱللَّهِ فَقَدْ ظَلَمَ نَفْسَهُۥ لَا تَدْرِى لَعَلَّ ٱللَّهَ يُحْدِثُ بَعْدَ ذَٰلِكَ أَمْرًا ١

সরল অনুবাদ

হে নবী! তোমরা যখন স্ত্রীদের তালাক দিতে চাও, তখন তাদের ইদ্দতের প্রতি লক্ষ্য রেখে তালাক দাও এবং ইদ্দত গুণে রাখো, আর তোমাদের রব আল্লাহকে ভয় করো। তোমরা তাদেরকে তাদের ঘর থেকে বের করে দিও না, আর তারাও (নিজে থেকে) বের হবে না; তবে তারা সুস্পষ্ট অশ্লীল কাজ করলে ভিন্ন কথা। এই সবই আল্লাহর নির্ধারিত সীমা; আর যে আল্লাহর সীমা লঙ্ঘন করে, সে প্রকৃতপক্ষে নিজের প্রতিই জুলুম করে। তুমি জানো না, হয়তো আল্লাহ এরপর নতুন কোনো ব্যবস্থা সৃষ্টি করে দেবেন।

শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।

পূর্ণ বিশ্লেষণ দেখুন