আয়াত
আল-আনআম · সূরা ৬ · আয়াত ৯৩وَمَنۡ اَظۡلَمُ مِمَّنِ افۡتَـرٰى عَلَى اللّٰهِ كَذِبًا اَوۡ قَالَ اُوۡحِىَ اِلَىَّ وَلَمۡ يُوۡحَ اِلَيۡهِ شَىۡءٌ وَّمَنۡ قَالَ سَاُنۡزِلُ مِثۡلَ مَاۤ اَنۡزَلَ اللّٰهُؕ وَلَوۡ تَرٰٓى اِذِ الظّٰلِمُوۡنَ فِىۡ غَمَرٰتِ الۡمَوۡتِ وَالۡمَلٰٓٮِٕكَةُ بَاسِطُوۡۤا اَيۡدِيۡهِمۡۚ اَخۡرِجُوۡۤا اَنۡفُسَكُمُؕ اَلۡيَوۡمَ تُجۡزَوۡنَ عَذَابَ الۡهُوۡنِ بِمَا كُنۡتُمۡ تَقُوۡلُوۡنَ عَلَى اللّٰهِ غَيۡرَ الۡحَـقِّ وَكُنۡتُمۡ عَنۡ اٰيٰتِهٖ تَسۡتَكۡبِرُوۡنَ
সরল অনুবাদ
আর তার চেয়ে বড় জালিম আর কে, যে আল্লাহর নামে মিথ্যা রচনা করে, অথবা বলে, “আমার কাছে ওহী পাঠানো হয়েছে”, অথচ তার কাছে কিছুই ওহী করা হয়নি; আর যে বলে, “আল্লাহ যা নাযিল করেছেন, আমিও অচিরেই তার মতো নাযিল করব”? তুমি যদি দেখতে, যখন জালিমরা মৃত্যুর কঠিন যন্ত্রণায় থাকে, আর ফেরেশতারা হাত বাড়িয়ে (বলে), “বের করো তোমাদের প্রাণ! আজ তোমাদের দেওয়া হবে লাঞ্ছনার শাস্তি, কারণ তোমরা আল্লাহর নামে অসত্য কথা বলতে এবং তাঁর আয়াতসমূহের ব্যাপারে অহংকার করতে।”
শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।
পূর্ণ বিশ্লেষণ দেখুন