আয়াত

আল-আনআম · সূরা ৬ · আয়াত ৭০

وَذَرِ الَّذِيۡنَ اتَّخَذُوۡا دِيۡنَهُمۡ لَعِبًا وَّلَهۡوًا وَّغَرَّتۡهُمُ الۡحَيٰوةُ الدُّنۡيَا وَ ذَكِّرۡ بِهٖۤ اَنۡ تُبۡسَلَ نَفۡسٌ ۢ بِمَا كَسَبَتۡۖ لَـيۡسَ لَهَا مِنۡ دُوۡنِ اللّٰهِ وَلِىٌّ وَّلَا شَفِيۡعٌ ۚ وَاِنۡ تَعۡدِلۡ كُلَّ عَدۡلٍ لَّا يُؤۡخَذۡ مِنۡهَا ؕ اُولٰٓٮِٕكَ الَّذِيۡنَ اُبۡسِلُوۡا بِمَا كَسَبُوۡا ۚ لَهُمۡ شَرَابٌ مِّنۡ حَمِيۡمٍ وَّعَذَابٌ اَ لِيۡمٌۢ بِمَا كَانُوۡا يَكۡفُرُوۡنَ

সরল অনুবাদ

যারা নিজেদের দ্বীনকে খেল-তামাশা ও আমোদ-প্রমোদের বস্তু বানিয়ে নিয়েছে এবং দুনিয়ার জীবন যাদের ধোঁকায় ফেলেছে, আপনি তাদের ছেড়ে দিন। আর এর (কুরআনের) মাধ্যমে উপদেশ দিতে থাকুন, যাতে কোনো প্রাণ নিজের কৃতকর্মের কারণে ধ্বংসের হাতে সঁপে না যায়, যখন আল্লাহ ছাড়া তার কোনো অভিভাবক থাকবে না, কোনো সুপারিশকারীও না; আর সে যদি সব রকমের মুক্তিপণও দিতে চায়, তার কাছ থেকে তা নেওয়া হবে না। এরাই তারা, যাদের নিজেদের কৃতকর্মের কারণে ধ্বংসের হাতে সঁপে দেওয়া হয়েছে। তাদের জন্য রয়েছে ফুটন্ত পানির পানীয় আর যন্ত্রণাদায়ক শাস্তি, কারণ তারা কুফরি করত।

শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।

পূর্ণ বিশ্লেষণ দেখুন