আয়াত

আল-আনআম · সূরা ৬ · আয়াত ১৫১

قُلۡ تَعَالَوۡا اَتۡلُ مَا حَرَّمَ رَبُّكُمۡ عَلَيۡكُمۡ اَلَّا تُشۡرِكُوۡا بِهٖ شَيۡـًٔـــا وَّبِالۡوَالِدَيۡنِ اِحۡسَانًا ۚ وَلَا تَقۡتُلُوۡۤا اَوۡلَادَكُمۡ مِّنۡ اِمۡلَاقٍؕ نَحۡنُ نَرۡزُقُكُمۡ وَاِيَّاهُمۡ ۚ وَلَا تَقۡرَبُوا الۡفَوَاحِشَ مَا ظَهَرَ مِنۡهَا وَمَا بَطَنَ ۚ وَلَا تَقۡتُلُوا النَّفۡسَ الَّتِىۡ حَرَّمَ اللّٰهُ اِلَّا بِالۡحَـقِّ ؕ ذٰ لِكُمۡ وَصّٰٮكُمۡ بِهٖ لَعَلَّكُمۡ تَعۡقِلُوۡنَ

সরল অনুবাদ

বলুন, “তোমরা এসো, তোমাদের প্রতিপালক তোমাদের ওপর যা হারাম করেছেন, তা আমি পাঠ করে শোনাই: তোমরা তাঁর সঙ্গে কোনো কিছুকে শরীক করবে না; পিতা-মাতার সঙ্গে সদাচরণ করবে; দারিদ্র্যের কারণে নিজেদের সন্তানদের হত্যা করবে না—আমরাই তোমাদের রিযিক দিই, তাদেরকেও। আর প্রকাশ্য হোক বা গোপন, কোনো অশ্লীলতার কাছেও যাবে না। আর আল্লাহ যে প্রাণকে হারাম করেছেন, ন্যায়সংগত কারণ ছাড়া তাকে হত্যা করবে না। এসব বিষয়ে তিনি তোমাদের নির্দেশ দিয়েছেন, যাতে তোমরা বুঝতে পারো।”

শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।

পূর্ণ বিশ্লেষণ দেখুন