আয়াত
আল-আনআম · সূরা ৬ · আয়াত ১৪৬وَعَلَى الَّذِيۡنَ هَادُوۡا حَرَّمۡنَا كُلَّ ذِىۡ ظُفُرٍ ۚ وَمِنَ الۡبَقَرِ وَالۡغَـنَمِ حَرَّمۡنَا عَلَيۡهِمۡ شُحُوۡمَهُمَاۤ اِلَّا مَا حَمَلَتۡ ظُهُوۡرُهُمَاۤ اَوِ الۡحَـوَايَاۤ اَوۡ مَا اخۡتَلَطَ بِعَظۡمٍ ؕ ذٰ لِكَ جَزَيۡنٰهُمۡ بِبَـغۡيِهِمۡ ۖ وَاِنَّا لَصٰدِقُوۡنَ
সরল অনুবাদ
আর যারা ইহুদি হয়েছিল, তাদের ওপর আমি হারাম করেছিলাম নখরওয়ালা সকল প্রাণী। আর গরু ও ছাগল-ভেড়ার মধ্য থেকেও তাদের ওপর হারাম করেছিলাম ওগুলোর চর্বি; তবে সেই চর্বি বাদ, যা ওগুলোর পিঠ বহন করে, অথবা নাড়িভুঁড়ি বহন করে, কিংবা যা হাড়ের সাথে মিশে আছে। তাদের অবাধ্যতার কারণে আমি তাদেরকে এই প্রতিফল দিয়েছিলাম। আর নিশ্চয়ই আমি সত্যবাদী।
শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।
পূর্ণ বিশ্লেষণ দেখুন