আয়াত

আল-আনআম · সূরা ৬ · আয়াত ১৪৫

قُل لَّاۤ اَجِدُ فِىۡ مَاۤ اُوۡحِىَ اِلَىَّ مُحَرَّمًا عَلٰى طَاعِمٍ يَّطۡعَمُهٗۤ اِلَّاۤ اَنۡ يَّكُوۡنَ مَيۡتَةً اَوۡ دَمًا مَّسۡفُوۡحًا اَوۡ لَحۡمَ خِنۡزِيۡرٍ فَاِنَّهٗ رِجۡسٌ اَوۡ فِسۡقًا اُهِلَّ لِغَيۡرِ اللّٰهِ بِهٖۚ فَمَنِ اضۡطُرَّ غَيۡرَ بَاغٍ وَّلَا عَادٍ فَاِنَّ رَبَّكَ غَفُوۡرٌ رَّحِيۡمٌ

সরল অনুবাদ

আপনি বলুন, আমার প্রতি যে ওহি পাঠানো হয়েছে, তাতে আমি কোনো আহারকারীর জন্য এমন কিছু হারাম পাই না, যা সে আহার করে; তবে তা যদি মৃত জন্তু হয়, কিংবা প্রবাহিত রক্ত, কিংবা শূকরের গোশত — কেননা তা অবশ্যই নাপাক — অথবা এমন অবাধ্যতার বস্তু হয়, যার উপর আল্লাহ ছাড়া অন্য কারও নাম উচ্চারণ করা হয়েছে। তবে কেউ যদি নিরুপায় হয়ে পড়ে, অথচ সে অবাধ্য নয় এবং সীমালঙ্ঘনকারীও নয়, তাহলে আপনার রব নিশ্চয়ই অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু।

শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।

পূর্ণ বিশ্লেষণ দেখুন