আয়াত
আল-মায়িদাহ · সূরা ৫ · আয়াত ৪৮وَاَنۡزَلۡنَاۤ اِلَيۡكَ الۡكِتٰبَ بِالۡحَـقِّ مُصَدِّقًا لِّمَا بَيۡنَ يَدَيۡهِ مِنَ الۡكِتٰبِ وَمُهَيۡمِنًا عَلَيۡهِ فَاحۡكُمۡ بَيۡنَهُمۡ بِمَاۤ اَنۡزَلَ اللّٰهُ وَلَا تَتَّبِعۡ اَهۡوَآءَهُمۡ عَمَّا جَآءَكَ مِنَ الۡحَـقِّؕ لِكُلٍّ جَعَلۡنَا مِنۡكُمۡ شِرۡعَةً وَّمِنۡهَاجًا ؕ وَلَوۡ شَآءَ اللّٰهُ لَجَـعَلَـكُمۡ اُمَّةً وَّاحِدَةً وَّلٰـكِنۡ لِّيَبۡلُوَكُمۡ فِىۡ مَاۤ اٰتٰٮكُمۡ فَاسۡتَبِقُوا الۡخَـيۡـرٰتِؕ اِلَى اللّٰهِ مَرۡجِعُكُمۡ جَمِيۡعًا فَيُنَبِّئُكُمۡ بِمَا كُنۡتُمۡ فِيۡهِ تَخۡتَلِفُوۡنَۙ
সরল অনুবাদ
আর আমি আপনার প্রতি সত্যসহ এই কিতাব (কুরআন) নাযিল করেছি, যা পূর্ববর্তী কিতাবসমূহকে সত্যায়নকারী এবং সেগুলোর তত্ত্বাবধায়ক ও রক্ষক; কাজেই আল্লাহ যা নাযিল করেছেন তদনুযায়ী তাদের মধ্যে ফয়সালা করুন, এবং আপনার কাছে সত্য আসার পর তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না। তোমাদের প্রত্যেকের জন্য আমি একটি স্বতন্ত্র শরীয়ত ও সুস্পষ্ট পথ নির্ধারণ করেছি। আল্লাহ চাইলে তোমাদের সবাইকে একই উম্মত বানিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি যা দিয়েছেন তা দিয়ে তোমাদের পরীক্ষা করতে চান; কাজেই সৎকাজে প্রতিযোগিতা করো। আল্লাহর দিকেই তোমাদের সবার প্রত্যাবর্তন; অতঃপর তোমরা যে বিষয়ে মতবিরোধ করতে, তিনি তা জানিয়ে দেবেন।
শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।
পূর্ণ বিশ্লেষণ দেখুন