আয়াত
আল-মায়িদাহ · সূরা ৫ · আয়াত ১২وَلَقَدۡ اَخَذَ اللّٰهُ مِيۡثَاقَ بَنِىۡۤ اِسۡرآءِيۡلَۚ وَبَعَثۡنَا مِنۡهُمُ اثۡنَىۡ عَشَرَ نَقِيۡبًا ؕ وَقَالَ اللّٰهُ اِنِّىۡ مَعَكُمۡؕ لَٮِٕنۡ اَقَمۡتُمُ الصَّلٰوةَ وَاٰتَيۡتُمُ الزَّكٰوةَ وَاٰمَنۡتُمۡ بِرُسُلِىۡ وَعَزَّرۡتُمُوۡهُمۡ وَاَقۡرَضۡتُمُ اللّٰهَ قَرۡضًا حَسَنًا لَّاُكَفِّرَنَّ عَنۡكُمۡ سَيِّاٰتِكُمۡ وَلَاُدۡخِلَـنَّكُمۡ جَنّٰتٍ تَجۡرِىۡ مِنۡ تَحۡتِهَا الۡاَنۡهٰرُۚ فَمَنۡ كَفَرَ بَعۡدَ ذٰ لِكَ مِنۡكُمۡ فَقَدۡ ضَلَّ سَوَآءَ السَّبِيۡلِ
সরল অনুবাদ
আর আল্লাহ তা'আলা বনী ইসরাঈলের কাছ থেকে দৃঢ় প্রতিশ্রুতি নিয়েছিলেন এবং আমি তাদের মধ্য থেকে বারোজন নেতা নিযুক্ত করেছিলাম। আর আল্লাহ তা'আলা বলেছিলেন, নিশ্চয়ই আমি তোমাদের সাথে আছি; যদি তোমরা সালাত কায়েম কর, যাকাত আদায় কর, আমার রাসূলগণের প্রতি ঈমান আন, তাঁদের সহযোগিতা ও সম্মান কর এবং আল্লাহকে উত্তম ঋণ দান কর, তাহলে আমি অবশ্যই তোমাদের পাপসমূহ মোচন করে দেব এবং অবশ্যই তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাব, যেগুলোর তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত। অতঃপর তোমাদের মধ্যে এরপরও যে কুফরী করবে, সে অবশ্যই সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে।
শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।
পূর্ণ বিশ্লেষণ দেখুন