আয়াত

আল-মায়িদাহ · সূরা ৫ · আয়াত ১১৬

وَاِذۡ قَالَ اللّٰهُ يٰعِيۡسَى ابۡنَ مَرۡيَمَ ءَاَنۡتَ قُلۡتَ لِلنَّاسِ اتَّخِذُوۡنِىۡ وَاُمِّىَ اِلٰهَيۡنِ مِنۡ دُوۡنِ اللّٰهِؕ قَالَ سُبۡحٰنَكَ مَا يَكُوۡنُ لِىۡۤ اَنۡ اَقُوۡلَ مَا لَـيۡسَ لِىۡ بِحَقٍّؕ اِنۡ كُنۡتُ قُلۡتُهٗ فَقَدۡ عَلِمۡتَهٗؕ تَعۡلَمُ مَا فِىۡ نَفۡسِىۡ وَلَاۤ اَعۡلَمُ مَا فِىۡ نَفۡسِكَؕ اِنَّكَ اَنۡتَ عَلَّامُ الۡغُيُوۡبِ

সরল অনুবাদ

স্মরণ কর, যখন আল্লাহ (কিয়ামতের দিন) বলবেন, 'হে ঈসা ইবনে মারইয়াম! তুমি কি মানুষদেরকে বলেছিলে যে, আল্লাহ ব্যতীত আমাকে ও আমার মাকে দুই ইলাহ (উপাস্য) হিসেবে গ্রহণ কর?' তিনি বলবেন, 'আপনি পবিত্র মহান! এমন কথা বলা আমার জন্য শোভা পায় না, যা বলার অধিকার আমার নেই। যদি আমি তা বলে থাকতাম, তবে আপনি নিশ্চয় তা জেনে ফেলতেন। আপনি জানেন যা কিছু আমার অন্তরে আছে, কিন্তু আমি জানি না যা কিছু আপনার সত্তায় আছে; নিশ্চয় আপনিই সমস্ত অদৃশ্য বিষয়ের পরম জ্ঞানী।'

শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।

পূর্ণ বিশ্লেষণ দেখুন