আয়াত

আল-মায়িদাহ · সূরা ৫ · আয়াত ১০৬

يٰۤـاَيُّهَا الَّذِيۡنَ اٰمَنُوۡا شَهَادَةُ بَيۡنِكُمۡ اِذَا حَضَرَ اَحَدَكُمُ الۡمَوۡتُ حِيۡنَ الۡوَصِيَّةِ اثۡـنٰنِ ذَوَا عَدۡلٍ مِّنۡكُمۡ اَوۡ اٰخَرَانِ مِنۡ غَيۡـرِكُمۡ اِنۡ اَنۡـتُمۡ ضَرَبۡتُمۡ فِى الۡاَرۡضِ فَاَصَابَتۡكُمۡ مُّصِيۡبَةُ الۡمَوۡتِ ؕ تَحۡبِسُوۡنَهُمَا مِنۡۢ بَعۡدِ الصَّلٰوةِ فَيُقۡسِمٰنِ بِاللّٰهِ اِنِ ارۡتَبۡتُمۡ لَا نَشۡتَرِىۡ بِهٖ ثَمَنًا وَّلَوۡ كَانَ ذَا قُرۡبٰى ۙ وَلَا نَـكۡتُمُ شَهَادَةَ ۙ اللّٰهِ اِنَّاۤ اِذًا لَّمِنَ الۡاٰثِمِيۡنَ

সরল অনুবাদ

হে মুমিনগণ! তোমাদের কারো মৃত্যু উপস্থিত হলে, অসিয়তের সময় তোমাদের মধ্যে সাক্ষ্য (এভাবে হবে যে,) তোমাদের মধ্য থেকে ন্যায়পরায়ণ দু'জন লোক (সাক্ষী থাকবে); অথবা তোমরা সফরে থাকা অবস্থায় মৃত্যুর বিপদ যদি তোমাদের উপর এসে পড়ে, তবে তোমাদের বাইরের অন্য দু'জন লোক। সন্দেহ হলে তোমরা নামাযের পর তাদের উভয়কে আটকে রাখবে, অতঃপর তারা আল্লাহর নামে শপথ করে বলবে, আমরা এর বিনিময়ে কোনো মূল্য গ্রহণ করব না, যদিও সে (যার পক্ষে সাক্ষ্য) আত্মীয়ও হয়; আর আমরা আল্লাহর সাক্ষ্য গোপন করব না; (এমন করলে) তখন নিশ্চয় আমরা গুনাহগারদের অন্তর্ভুক্ত হয়ে যাব।

শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।

পূর্ণ বিশ্লেষণ দেখুন