আয়াত

আন-নিসা · সূরা ৪ · আয়াত ৭৭

أَلَمْ تَرَ إِلَى ٱلَّذِينَ قِيلَ لَهُمْ كُفُّوٓا۟ أَيْدِيَكُمْ وَأَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ وَءَاتُوا۟ ٱلزَّكَوٰةَ فَلَمَّا كُتِبَ عَلَيْهِمُ ٱلْقِتَالُ إِذَا فَرِيقٌ مِّنْهُمْ يَخْشَوْنَ ٱلنَّاسَ كَخَشْيَةِ ٱللَّهِ أَوْ أَشَدَّ خَشْيَةً وَقَالُوا۟ رَبَّنَا لِمَ كَتَبْتَ عَلَيْنَا ٱلْقِتَالَ لَوْلَآ أَخَّرْتَنَآ إِلَىٰٓ أَجَلٍ قَرِيبٍ قُلْ مَتَٰعُ ٱلدُّنْيَا قَلِيلٌ وَٱلْءَاخِرَةُ خَيْرٌ لِّمَنِ ٱتَّقَىٰ وَلَا تُظْلَمُونَ فَتِيلًا

সরল অনুবাদ

আপনি কি তাদের প্রতি লক্ষ্য করেননি, যাদেরকে বলা হয়েছিল, 'তোমরা হাত গুটিয়ে রাখ, সালাত কায়েম কর ও যাকাত দাও'? অতঃপর যখন তাদের উপর যুদ্ধ ফরয করা হলো, তখন হঠাৎ তাদের একদল মানুষকে এমনভাবে ভয় করতে লাগল, যেমন আল্লাহকে ভয় করা হয়, বরং তার চেয়েও বেশি; আর তারা বলল, 'হে আমাদের রব! কেন আপনি আমাদের উপর যুদ্ধ ফরয করলেন, কেন আমাদেরকে আরও কিছুকাল অবকাশ দিলেন না?' বলুন, পার্থিব ভোগ সামান্য, আর পরকালই শ্রেয় মুত্তাকীদের জন্য; আর তোমাদের প্রতি সুতা পরিমাণও জুলুম করা হবে না।

শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।

পূর্ণ বিশ্লেষণ দেখুন