আয়াত
আন-নিসা · সূরা ৪ · আয়াত ১২وَلَكُمْ نِصْفُ مَا تَرَكَ أَزْوَٰجُكُمْ إِن لَّمْ يَكُن لَّهُنَّ وَلَدٌ فَإِن كَانَ لَهُنَّ وَلَدٌ فَلَكُمُ ٱلرُّبُعُ مِمَّا تَرَكْنَ مِنۢ بَعْدِ وَصِيَّةٍ يُوصِينَ بِهَآ أَوْ دَيْنٍ وَلَهُنَّ ٱلرُّبُعُ مِمَّا تَرَكْتُمْ إِن لَّمْ يَكُن لَّكُمْ وَلَدٌ فَإِن كَانَ لَكُمْ وَلَدٌ فَلَهُنَّ ٱلثُّمُنُ مِمَّا تَرَكْتُم مِّنۢ بَعْدِ وَصِيَّةٍ تُوصُونَ بِهَآ أَوْ دَيْنٍ وَإِن كَانَ رَجُلٌ يُورَثُ كَلَٰلَةً أَوِ ٱمْرَأَةٌ وَلَهُۥٓ أَخٌ أَوْ أُخْتٌ فَلِكُلِّ وَٰحِدٍ مِّنْهُمَا ٱلسُّدُسُ فَإِن كَانُوٓا۟ أَكْثَرَ مِن ذَٰلِكَ فَهُمْ شُرَكَآءُ فِى ٱلثُّلُثِ مِنۢ بَعْدِ وَصِيَّةٍ يُوصَىٰ بِهَآ أَوْ دَيْنٍ غَيْرَ مُضَآرٍّ وَصِيَّةً مِّنَ ٱللَّهِ وَٱللَّهُ عَلِيمٌ حَلِيمٌ
সরল অনুবাদ
আর তোমাদের স্ত্রীরা যা রেখে যায় তার অর্ধেক তোমাদের জন্য, যদি তাদের কোনো সন্তান না থাকে; কিন্তু যদি তাদের সন্তান থাকে, তাহলে তারা যা রেখে যায় তার এক-চতুর্থাংশ তোমাদের জন্য — (এই অংশ) তাদের কৃত অসিয়ত পালনের অথবা ঋণ পরিশোধের পর (প্রদেয়)। আর তোমরা যা রেখে যাও তার এক-চতুর্থাংশ তাদের (স্ত্রীদের) জন্য, যদি তোমাদের কোনো সন্তান না থাকে; কিন্তু যদি তোমাদের সন্তান থাকে, তাহলে তোমরা যা রেখে যাও তার এক-অষ্টমাংশ তাদের জন্য — তোমাদের কৃত অসিয়ত পালনের অথবা ঋণ পরিশোধের পর। আর যদি এমন কোনো পুরুষ বা নারীর উত্তরাধিকার নির্ধারণের প্রশ্ন আসে যে কালালাহ্ (অর্থাৎ যার পিতা-মাতা ও সন্তান কেউই নেই), এবং তার এক ভাই অথবা এক বোন থাকে, তবে তাদের উভয়ের প্রত্যেকের জন্য এক-ষষ্ঠাংশ; আর যদি তারা এর চেয়ে বেশি সংখ্যক হয়, তাহলে তারা সবাই এক-তৃতীয়াংশে সমানভাবে অংশীদার হবে — কৃত অসিয়ত পালনের অথবা ঋণ পরিশোধের পর, তবে শর্ত হলো (উত্তরাধিকারীদের) ক্ষতিসাধন না করে। এটি আল্লাহর পক্ষ থেকে (অবশ্যপালনীয়) নির্দেশ; আর আল্লাহ সর্বজ্ঞ, অতি সহনশীল।
শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।
পূর্ণ বিশ্লেষণ দেখুন