আয়াত

আন-নিসা · সূরা ৪ · আয়াত ১১

يُوصِيكُمُ ٱللَّهُ فِىٓ أَوْلَٰدِكُمْ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ ٱلْأُنثَيَيْنِ فَإِن كُنَّ نِسَآءً فَوْقَ ٱثْنَتَيْنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَ وَإِن كَانَتْ وَٰحِدَةً فَلَهَا ٱلنِّصْفُ وَلِأَبَوَيْهِ لِكُلِّ وَٰحِدٍ مِّنْهُمَا ٱلسُّدُسُ مِمَّا تَرَكَ إِن كَانَ لَهُۥ وَلَدٌ فَإِن لَّمْ يَكُن لَّهُۥ وَلَدٌ وَوَرِثَهُۥٓ أَبَوَاهُ فَلِأُمِّهِ ٱلثُّلُثُ فَإِن كَانَ لَهُۥٓ إِخْوَةٌ فَلِأُمِّهِ ٱلسُّدُسُ مِنۢ بَعْدِ وَصِيَّةٍ يُوصِى بِهَآ أَوْ دَيْنٍ ءَابَآؤُكُمْ وَأَبْنَآؤُكُمْ لَا تَدْرُونَ أَيُّهُمْ أَقْرَبُ لَكُمْ نَفْعًا فَرِيضَةً مِّنَ ٱللَّهِ إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًا

সরল অনুবাদ

আল্লাহ তোমাদের সন্তানদের ব্যাপারে (উত্তরাধিকার সম্পর্কে) নির্দেশ দিচ্ছেন — একজন পুরুষের অংশ দুইজন নারীর অংশের সমান। অতঃপর যদি (মৃতের সন্তান হিসেবে) দুইয়ের অধিক নারী থাকে, তবে তাদের জন্য মৃতের রেখে যাওয়া সম্পদের দুই-তৃতীয়াংশ; আর যদি একজনমাত্র (কন্যা) থাকে, তবে তার জন্য অর্ধেক। আর মৃতের পিতা-মাতার প্রত্যেকের জন্য তার রেখে যাওয়া সম্পদের ছয় ভাগের এক ভাগ, যদি তার সন্তান থাকে; কিন্তু যদি তার সন্তান না থাকে এবং তার পিতা-মাতাই (একমাত্র) ওয়ারিশ হয়, তবে তার মায়ের জন্য এক-তৃতীয়াংশ; আর যদি তার ভাইবোন থাকে, তবে তার মায়ের জন্য ছয় ভাগের এক ভাগ — এসব বণ্টন কার্যকর হবে মৃতের করা অসিয়ত পূরণ ও ঋণ পরিশোধের পর। তোমাদের পিতা ও সন্তানদের মধ্যে কে তোমাদের জন্য উপকারে অধিক নিকটবর্তী তা তোমরা জান না; এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটি বিধান। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।

শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।

পূর্ণ বিশ্লেষণ দেখুন