আয়াত

আলে ইমরান · সূরা · আয়াত ১১৮

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَتَّخِذُوا۟ بِطَانَةً مِّن دُونِكُمْ لَا يَأْلُونَكُمْ خَبَالًا وَدُّوا۟ مَا عَنِتُّمْ قَدْ بَدَتِ ٱلْبَغْضَآءُ مِنْ أَفْوَٰهِهِمْ وَمَا تُخْفِى صُدُورُهُمْ أَكْبَرُ قَدْ بَيَّنَّا لَكُمُ ٱلْءَايَٰتِ إِن كُنتُمْ تَعْقِلُونَ

সরল অনুবাদ

হে ঈমানদারগণ! তোমরা তোমাদের বাইরের কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করো না; তারা তোমাদের ক্ষতিসাধনে কোনো ত্রুটি করে না; তোমরা কষ্টে পড়ো — তা-ই তারা কামনা করে। বিদ্বেষ তো তাদের মুখেই প্রকাশ পেয়ে গেছে, আর তাদের অন্তর যা গোপন রাখে তা আরও গুরুতর। আমি তোমাদের জন্য নিদর্শনসমূহ সুস্পষ্ট করে দিয়েছি, যদি তোমরা বুঝে থাকো।

শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।

পূর্ণ বিশ্লেষণ দেখুন