আয়াত

আল-বাকারা · সূরা · আয়াত ২২১

وَلَا تَنكِحُوا۟ ٱلْمُشْرِكَٰتِ حَتَّىٰ يُؤْمِنَّ وَلَأَمَةٌ مُّؤْمِنَةٌ خَيْرٌ مِّن مُّشْرِكَةٍ وَلَوْ أَعْجَبَتْكُمْ وَلَا تُنكِحُوا۟ ٱلْمُشْرِكِينَ حَتَّىٰ يُؤْمِنُوا۟ وَلَعَبْدٌ مُّؤْمِنٌ خَيْرٌ مِّن مُّشْرِكٍ وَلَوْ أَعْجَبَكُمْ أُو۟لَٰٓئِكَ يَدْعُونَ إِلَى ٱلنَّارِ وَٱللَّهُ يَدْعُوٓا۟ إِلَى ٱلْجَنَّةِ وَٱلْمَغْفِرَةِ بِإِذْنِهِۦ وَيُبَيِّنُ ءَايَٰتِهِۦ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ

সরল অনুবাদ

তোমরা মুশরিক নারীদের বিয়ে করো না যতক্ষণ না তারা ঈমান আনে; একজন মুমিন ক্রীতদাসীও মুশরিক নারী অপেক্ষা উত্তম, যদিও সে তোমাদের মুগ্ধ করে; আর তোমরা (মুমিন নারীদের) মুশরিক পুরুষদের সাথে বিয়ে দিও না যতক্ষণ না তারা ঈমান আনে; একজন মুমিন ক্রীতদাসও মুশরিক পুরুষ অপেক্ষা উত্তম, যদিও সে তোমাদের মুগ্ধ করে; তারা জাহান্নামের দিকে ডাকে, আর আল্লাহ নিজ অনুমতিক্রমে জান্নাত ও ক্ষমার দিকে ডাকেন এবং মানুষের জন্য তাঁর আয়াতসমূহ বর্ণনা করেন, যাতে তারা উপদেশ গ্রহণ করে।

শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।

পূর্ণ বিশ্লেষণ দেখুন