আয়াত
ইবরাহীম · সূরা ১৪ · আয়াত ২২وَقَالَ الشَّيۡطٰنُ لَـمَّا قُضِىَ الۡاَمۡرُ اِنَّ اللّٰهَ وَعَدَكُمۡ وَعۡدَ الۡحَـقِّ وَوَعَدْتُّكُمۡ فَاَخۡلَفۡتُكُمۡؕ وَمَا كَانَ لِىَ عَلَيۡكُمۡ مِّنۡ سُلۡطٰنٍ اِلَّاۤ اَنۡ دَعَوۡتُكُمۡ فَاسۡتَجَبۡتُمۡ لِىۡ ۚ فَلَا تَلُوۡمُوۡنِىۡ وَلُوۡمُوۡۤا اَنۡفُسَكُمۡ ؕ مَاۤ اَنَا بِمُصۡرِخِكُمۡ وَمَاۤ اَنۡتُمۡ بِمُصۡرِخِىَّ ؕ اِنِّىۡ كَفَرۡتُ بِمَاۤ اَشۡرَكۡتُمُوۡنِ مِنۡ قَبۡلُ ؕ اِنَّ الظّٰلِمِيۡنَ لَهُمۡ عَذَابٌ اَ لِيۡمٌ
সরল অনুবাদ
যখন সব বিষয়ের ফয়সালা হয়ে যাবে, তখন শয়তান বলবে, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে সত্য ওয়াদা দিয়েছিলেন। আর আমিও তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম, কিন্তু তোমাদের সাথে তা ভঙ্গ করেছি। তোমাদের উপর আমার তো কোনো কর্তৃত্ব ছিল না; আমি কেবল তোমাদেরকে ডেকেছিলাম, আর তোমরা আমার ডাকে সাড়া দিয়েছিলে। কাজেই তোমরা আমাকে দোষ দিয়ো না, বরং নিজেদেরকেই দোষ দাও। আমি তোমাদের উদ্ধারকারী নই, আর তোমরাও আমার উদ্ধারকারী নও। এর আগে (দুনিয়াতে) তোমরা আমাকে যে (আল্লাহর) শরীক করেছিলে, আমি তা অস্বীকার করছি। নিশ্চয়ই যালিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।
শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।
পূর্ণ বিশ্লেষণ দেখুন