আয়াত
আর-রা‘দ · সূরা ১৩ · আয়াত ১৭اَنۡزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَسَالَتۡ اَوۡدِيَةٌۢ بِقَدَرِهَا فَاحۡتَمَلَ السَّيۡلُ زَبَدًا رَّابِيًا ؕ وَمِمَّا يُوۡقِدُوۡنَ عَلَيۡهِ فِى النَّارِ ابۡتِغَآءَ حِلۡيَةٍ اَوۡ مَتَاعٍ زَبَدٌ مِّثۡلُهٗ ؕ كَذٰلِكَ يَضۡرِبُ اللّٰهُ الۡحَـقَّ وَالۡبَاطِلَ ؕ فَاَمَّا الزَّبَدُ فَيَذۡهَبُ جُفَآءً ۚ وَاَمَّا مَا يَنۡفَعُ النَّاسَ فَيَمۡكُثُ فِى الۡاَرۡضِؕ كَذٰلِكَ يَضۡرِبُ اللّٰهُ الۡاَمۡثَالَؕ
সরল অনুবাদ
তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন, ফলে উপত্যকাগুলো নিজ নিজ ধারণক্ষমতা অনুযায়ী বয়ে চলে। তারপর সেই স্রোত ওপরে ভেসে ওঠা ফেনা বয়ে নিয়ে যায়। আর অলংকার বা ব্যবহার্য সামগ্রী তৈরির জন্য লোকেরা যে জিনিস আগুনে গলায়, তা থেকেও এমনই ফেনা ওঠে। এভাবেই আল্লাহ সত্য ও অসত্যের দৃষ্টান্ত দেন। ফেনা তো ফেলে দেওয়া বস্তু হয়ে মিলিয়ে যায়, আর যা মানুষের উপকারে আসে তা যমীনে থেকে যায়। এভাবেই আল্লাহ দৃষ্টান্তসমূহ বর্ণনা করেন।
শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।
পূর্ণ বিশ্লেষণ দেখুন