আয়াত

আর-রা‘দ · সূরা ১৩ · আয়াত ১৬

قُلۡ مَنۡ رَّبُّ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِؕ قُلِ اللّٰهُؕ قُلۡ اَفَاتَّخَذۡتُمۡ مِّنۡ دُوۡنِهٖۤ اَوۡلِيَآءَ لَا يَمۡلِكُوۡنَ لِاَنۡفُسِهِمۡ نَفۡعًا وَّلَا ضَرًّاؕ قُلۡ هَلۡ يَسۡتَوِى الۡاَعۡمٰى وَالۡبَصِيۡرُ ۙ اَمۡ هَلۡ تَسۡتَوِى الظُّلُمٰتُ وَالنُّوۡرُ ۚ اَمۡ جَعَلُوۡا لِلّٰهِ شُرَكَآءَ خَلَقُوۡا كَخَلۡقِهٖ فَتَشَابَهَ الۡخَـلۡقُ عَلَيۡهِمۡؕ قُلِ اللّٰهُ خَالِـقُ كُلِّ شَىۡءٍ وَّهُوَ الۡوَاحِدُ الۡقَهَّارُ

সরল অনুবাদ

বলুন, আসমানসমূহ ও যমীনের রব কে? বলুন, আল্লাহ। বলুন, তবুও কি তোমরা তাঁকে ছাড়া এমন কিছু অভিভাবক বানিয়ে নিয়েছ, যারা নিজেদের উপকার ও ক্ষতির মালিকও নয়? বলুন, অন্ধ ও চক্ষুষ্মান কি সমান হয়? নাকি অন্ধকারসমূহ ও আলো সমান হয়? নাকি তারা আল্লাহর এমন শরীক স্থির করেছে, যারা তাঁর সৃষ্টির মতো সৃষ্টি করেছে, ফলে সেই সৃষ্টি তাদের কাছে একরকম মনে হয়েছে? বলুন, আল্লাহই সবকিছুর স্রষ্টা, আর তিনি এক, মহাপরাক্রমশালী।

শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।

পূর্ণ বিশ্লেষণ দেখুন