আয়াত

আত-তাওবা · সূরা ৯ · আয়াত ৮৩

فَاِنۡ رَّجَعَكَ اللّٰهُ اِلٰى طَآٮِٕفَةٍ مِّنۡهُمۡ فَاسۡتَـاْذَنُوۡكَ لِلۡخُرُوۡجِ فَقُلْ لَّنۡ تَخۡرُجُوۡا مَعِىَ اَبَدًا وَّلَنۡ تُقَاتِلُوۡا مَعِىَ عَدُوًّا ؕ اِنَّكُمۡ رَضِيۡتُمۡ بِالۡقُعُوۡدِ اَوَّلَ مَرَّةٍ فَاقۡعُدُوۡا مَعَ الۡخٰلـِفِيۡنَ

সরল অনুবাদ

অতএব আল্লাহ যদি আপনাকে (এই অভিযান থেকে ফিরিয়ে) তাদের কোনো দলের কাছে নিয়ে আসেন, আর তারা (পরবর্তী কোনো অভিযানে) বের হওয়ার জন্য আপনার কাছে অনুমতি চায়, তাহলে আপনি বলে দিন, “তোমরা কখনো আমার সাথে বের হবে না এবং আমার সাথে থেকে কোনো শত্রুর বিরুদ্ধে লড়াইও করবে না। তোমরা তো প্রথমবার বসে থাকাতেই খুশি ছিলে; কাজেই এখন পেছনে থেকে যাওয়া লোকদের সাথেই বসে থাকো।”

শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।

পূর্ণ বিশ্লেষণ দেখুন