আয়াত

আত-তাওবা · সূরা ৯ · আয়াত ৭৪

يَحۡلِفُوۡنَ بِاللّٰهِ مَا قَالُوۡا ؕ وَلَقَدۡ قَالُوۡا كَلِمَةَ الۡـكُفۡرِ وَكَفَرُوۡا بَعۡدَ اِسۡلَامِهِمۡ وَهَمُّوۡا بِمَا لَمۡ يَنَالُوۡا ۚ وَمَا نَقَمُوۡۤا اِلَّاۤ اَنۡ اَغۡنٰٮهُمُ اللّٰهُ وَرَسُوۡلُهٗ مِنۡ فَضۡلِهٖ ۚ فَاِنۡ يَّتُوۡبُوۡا يَكُ خَيۡرًا لَّهُمۡ ۚ وَاِنۡ يَّتَوَلَّوۡا يُعَذِّبۡهُمُ اللّٰهُ عَذَابًا اَلِيۡمًا ۙ فِى الدُّنۡيَا وَالۡاٰخِرَةِ ۚ وَمَا لَهُمۡ فِى الۡاَرۡضِ مِنۡ وَّلِىٍّ وَّلَا نَصِيۡرٍ

সরল অনুবাদ

তারা আল্লাহর নামে শপথ করে বলে, তারা (কিছু) বলেনি। অথচ অবশ্যই তারা কুফরি কথা বলেছে এবং ইসলাম গ্রহণের পর কুফরি করেছে। আর তারা এমন কিছুর সংকল্প করেছিল, যা তারা অর্জন করতে পারেনি। তারা ক্ষুব্ধ হয়েছিল কেবল এ কারণে যে, আল্লাহ ও তাঁর রাসূল নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করেছেন। অতএব তারা যদি তওবা করে, তবে তা তাদের জন্য কল্যাণকর হবে। আর যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে আল্লাহ দুনিয়া ও আখিরাতে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন। আর পৃথিবীতে তাদের কোনো অভিভাবক নেই, কোনো সাহায্যকারীও নেই।

শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।

পূর্ণ বিশ্লেষণ দেখুন