আয়াত

আত-তাওবা · সূরা ৯ · আয়াত ১১১

اِنَّ اللّٰهَ اشۡتَرٰى مِنَ الۡمُؤۡمِنِيۡنَ اَنۡفُسَهُمۡ وَاَمۡوَالَهُمۡ بِاَنَّ لَهُمُ الۡجَــنَّةَ ؕ يُقَاتِلُوۡنَ فِىۡ سَبِيۡلِ اللّٰهِ فَيَقۡتُلُوۡنَ وَ يُقۡتَلُوۡنَوَعۡدًا عَلَيۡهِ حَقًّا فِى التَّوۡرٰٮةِ وَالۡاِنۡجِيۡلِ وَالۡقُرۡاٰنِ ؕ وَمَنۡ اَوۡفٰى بِعَهۡدِهٖ مِنَ اللّٰهِ فَاسۡتَـبۡشِرُوۡا بِبَيۡعِكُمُ الَّذِىۡ بَايَعۡتُمۡ بِهٖ ؕ وَذٰ لِكَ هُوَ الۡفَوۡزُ الۡعَظِيۡمُ

সরল অনুবাদ

নিশ্চয়ই আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জান ও মাল কিনে নিয়েছেন এর বিনিময়ে যে, তাদের জন্য রয়েছে জান্নাত। তারা আল্লাহর পথে লড়াই করে; ফলে তারা হত্যা করে এবং নিহত হয়। এটি তাঁর দায়িত্বে থাকা এক সত্য প্রতিশ্রুতি, যা তাওরাত, ইনজিল ও কুরআনে (ঘোষিত) আছে। আর আল্লাহর চেয়ে নিজের অঙ্গীকার অধিক পূর্ণকারী কে আছে? সুতরাং তোমরা (আল্লাহর সাথে) যে কেনাবেচা করেছ, তোমাদের সেই কেনাবেচার জন্য আনন্দিত হও। আর এটাই মহাসাফল্য।

শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।

পূর্ণ বিশ্লেষণ দেখুন