আয়াত

আল-মুযযাম্মিল · সূরা ৭৩ · আয়াত ২০

۞ إِنَّ رَبَّكَ يَعۡلَمُ أَنَّكَ تَقُومُ أَدۡنَىٰ مِن ثُلُثَيِ ٱلَّيۡلِ وَنِصۡفَهُۥ وَثُلُثَهُۥ وَطَآئِفَةٞ مِّنَ ٱلَّذِينَ مَعَكَۚ وَٱللَّهُ يُقَدِّرُ ٱلَّيۡلَ وَٱلنَّهَارَۚ عَلِمَ أَن لَّن تُحۡصُوهُ فَتَابَ عَلَيۡكُمۡۖ فَٱقۡرَءُواْ مَا تَيَسَّرَ مِنَ ٱلۡقُرۡءَانِۚ عَلِمَ أَن سَيَكُونُ مِنكُم مَّرۡضَىٰ وَءَاخَرُونَ يَضۡرِبُونَ فِي ٱلۡأَرۡضِ يَبۡتَغُونَ مِن فَضۡلِ ٱللَّهِ وَءَاخَرُونَ يُقَٰتِلُونَ فِي سَبِيلِ ٱللَّهِۖ فَٱقۡرَءُواْ مَا تَيَسَّرَ مِنۡهُۚ وَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتُواْ ٱلزَّكَوٰةَ وَأَقۡرِضُواْ ٱللَّهَ قَرۡضًا حَسَنٗاۚ وَمَا تُقَدِّمُواْ لِأَنفُسِكُم مِّنۡ خَيۡرٖ تَجِدُوهُ عِندَ ٱللَّهِ هُوَ خَيۡرٗا وَأَعۡظَمَ أَجۡرٗاۚ وَٱسۡتَغۡفِرُواْ ٱللَّهَۖ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمُۢ

সরল অনুবাদ

নিশ্চয় তোমার রব জানেন যে, তুমি ও তোমার সঙ্গীদের একটি দল রাতের প্রায় দুই-তৃতীয়াংশ, অর্ধেক ও এক-তৃতীয়াংশ (নামাযে) দাঁড়িয়ে থাক; আর আল্লাহই রাত ও দিনের পরিমাণ নির্ধারণ করেন। তিনি জানেন যে, তোমরা তা যথাযথভাবে গণনা করতে পারবে না, তাই তিনি তোমাদের প্রতি ক্ষমাশীল হয়েছেন; সুতরাং কুরআন থেকে যতটুকু সহজ হয় ততটুকু পড়। তিনি জানেন, তোমাদের মধ্যে কিছু অসুস্থ থাকবে, কিছু আল্লাহর অনুগ্রহ অন্বেষণে জমিনে সফর করবে, আর কিছু আল্লাহর পথে লড়াই করবে; সুতরাং তা থেকে যতটুকু সহজ হয় ততটুকু পড়। আর নামায কায়েম কর, যাকাত দাও এবং আল্লাহকে উত্তম ঋণ দাও। তোমরা নিজেদের জন্য যে কল্যাণ অগ্রিম পাঠাবে, তা আল্লাহর কাছে পাবে—তা-ই উত্তম ও প্রতিদানে সর্বাধিক। আর আল্লাহর কাছে ক্ষমা চাও; নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।

শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।

পূর্ণ বিশ্লেষণ দেখুন