আয়াত

আল-আ‘রাফ · সূরা ৭ · আয়াত ১৬৯

فَخَلَفَ مِنۡۢ بَعۡدِهِمۡ خَلۡفٌ وَّرِثُوا الۡكِتٰبَ يَاۡخُذُوۡنَ عَرَضَ هٰذَا الۡاَدۡنٰى وَيَقُوۡلُوۡنَ سَيُغۡفَرُ لَـنَا ۚ وَاِنۡ يَّاۡتِهِمۡ عَرَضٌ مِّثۡلُهٗ يَاۡخُذُوۡهُ ؕ اَلَمۡ يُؤۡخَذۡ عَلَيۡهِمۡ مِّيۡثَاقُ الۡـكِتٰبِ اَنۡ لَّا يَقُوۡلُوۡا عَلَى اللّٰهِ اِلَّا الۡحَـقَّ وَدَرَسُوۡا مَا فِيۡهِ ؕ وَالدَّارُ الۡاٰخِرَةُ خَيۡرٌ لِّـلَّذِيۡنَ يَتَّقُوۡنَ ؕ اَفَلَا تَعۡقِلُوۡنَ

সরল অনুবাদ

তারপর তাদের পরে এমন এক অযোগ্য উত্তরসূরি দল এল, যারা কিতাবের উত্তরাধিকারী হলো। তারা এই তুচ্ছ দুনিয়ার সামগ্রী গ্রহণ করে আর বলে, “আমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে।” আর যদি এর মতো আরও সামগ্রী তাদের কাছে আসে, তবে তারা সেটাও নিয়ে নেবে। তাদের কাছ থেকে কি কিতাবের অঙ্গীকার নেওয়া হয়নি যে, তারা আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া কিছু বলবে না? আর কিতাবে যা আছে, তা তো তারা পড়েছেই। আর আখিরাতের আবাসই তো মুত্তাকীদের জন্য উত্তম। তবুও কি তোমরা বুঝবে না?

শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।

পূর্ণ বিশ্লেষণ দেখুন