আয়াত

আল-আ‘রাফ · সূরা ৭ · আয়াত ১৫৭

اَ لَّذِيۡنَ يَتَّبِعُوۡنَ الرَّسُوۡلَ النَّبِىَّ الۡاُمِّىَّ الَّذِىۡ يَجِدُوۡنَهٗ مَكۡتُوۡبًا عِنۡدَهُمۡ فِى التَّوۡرٰٮةِ وَالۡاِنۡجِيۡلِ يَاۡمُرُهُمۡ بِالۡمَعۡرُوۡفِ وَيَنۡهٰٮهُمۡ عَنِ الۡمُنۡكَرِ وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبٰتِ وَيُحَرِّمُ عَلَيۡهِمُ الۡخَبٰۤٮِٕثَ وَيَضَعُ عَنۡهُمۡ اِصۡرَهُمۡ وَالۡاَغۡلٰلَ الَّتِىۡ كَانَتۡ عَلَيۡهِمۡ ؕ فَالَّذِيۡنَ اٰمَنُوۡا بِهٖ وَعَزَّرُوۡهُ وَنَصَرُوۡهُ وَ اتَّبَـعُوا النُّوۡرَ الَّذِىۡۤ اُنۡزِلَ مَعَهٗ ۤ ۙ اُولٰۤٮِٕكَ هُمُ الۡمُفۡلِحُوۡنَ

সরল অনুবাদ

যারা অনুসরণ করে সেই রাসূলের — উম্মী (নিরক্ষর) নবীর, যাঁর কথা তারা নিজেদের কাছে থাকা তাওরাত ও ইনজীলে লিখিত পায়। তিনি তাদেরকে সৎকাজের আদেশ দেন এবং অসৎকাজ থেকে নিষেধ করেন; তাদের জন্য পবিত্র বস্তুসমূহ হালাল করেন এবং তাদের উপর নিকৃষ্ট বস্তুসমূহ হারাম করেন; আর তাদের থেকে তাদের বোঝা এবং যে শৃঙ্খলসমূহ তাদের উপর ছিল, তা নামিয়ে দেন। সুতরাং যারা তাঁর প্রতি ঈমান এনেছে, তাঁকে সম্মান করেছে, তাঁকে সাহায্য করেছে এবং তাঁর সাথে অবতীর্ণ নূরের অনুসরণ করেছে, তারাই সফলকাম।

শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।

পূর্ণ বিশ্লেষণ দেখুন