আয়াত
আল-আ‘রাফ · সূরা ৭ · আয়াত ১৫৫وَاخۡتَارَ مُوۡسٰى قَوۡمَهٗ سَبۡعِيۡنَ رَجُلًا لِّمِيۡقَاتِنَا ۚ فَلَمَّاۤ اَخَذَتۡهُمُ الرَّجۡفَةُ قَالَ رَبِّ لَوۡ شِئۡتَ اَهۡلَـكۡتَهُمۡ مِّنۡ قَبۡلُ وَاِيَّاىَ ؕ اَ تُهۡلِكُنَا بِمَا فَعَلَ السُّفَهَآءُ مِنَّا ۚ اِنۡ هِىَ اِلَّا فِتۡنَـتُكَ ؕ تُضِلُّ بِهَا مَنۡ تَشَآءُ وَتَهۡدِىۡ مَنۡ تَشَآءُ ؕ اَنۡتَ وَلِيُّنَا فَاغۡفِرۡ لَـنَا وَارۡحَمۡنَا وَاَنۡتَ خَيۡرُ الۡغَافِرِيۡنَ
সরল অনুবাদ
আর মূসা আমার নির্ধারিত সময়ের জন্য নিজের সম্প্রদায় থেকে সত্তরজন পুরুষকে বেছে নিলেন। তারপর যখন প্রচণ্ড কম্পন তাদেরকে পাকড়াও করল, তখন মূসা বললেন, “হে আমার রব! আপনি ইচ্ছা করলে আগেই তাদেরকে এবং আমাকেও ধ্বংস করে দিতে পারতেন। আমাদের মধ্যকার নির্বোধেরা যা করেছে, তার কারণে কি আপনি আমাদেরকে ধ্বংস করবেন? এটা তো আপনার পরীক্ষা ছাড়া আর কিছু নয়; এর মাধ্যমে আপনি যাকে চান পথভ্রষ্ট করেন, আর যাকে চান হেদায়াত দেন। আপনিই আমাদের অভিভাবক; তাই আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের প্রতি দয়া করুন। আর আপনিই ক্ষমাশীলদের মধ্যে সর্বোত্তম।”
শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।
পূর্ণ বিশ্লেষণ দেখুন