আয়াত
আত-তাহরীম · সূরা ৬৬ · আয়াত ৩وَإِذْ أَسَرَّ ٱلنَّبِىُّ إِلَىٰ بَعْضِ أَزْوَٰجِهِۦ حَدِيثًا فَلَمَّا نَبَّأَتْ بِهِۦ وَأَظْهَرَهُ ٱللَّهُ عَلَيْهِ عَرَّفَ بَعْضَهُۥ وَأَعْرَضَ عَنۢ بَعْضٍ فَلَمَّا نَبَّأَهَا بِهِۦ قَالَتْ مَنْ أَنۢبَأَكَ هَٰذَا قَالَ نَبَّأَنِىَ ٱلْعَلِيمُ ٱلْخَبِيرُ ٣
সরল অনুবাদ
আর (স্মরণ করুন) যখন নবী তাঁর কোনো এক স্ত্রীর কাছে গোপনে একটি কথা বলেছিলেন, অতঃপর যখন সে তা (অন্য স্ত্রীকে) জানিয়ে দিল এবং আল্লাহ নবীকে তা অবগত করালেন, তখন তিনি (সেই স্ত্রীকে) তার কিছু অংশ জানালেন আর কিছু অংশ এড়িয়ে গেলেন। অতঃপর যখন তিনি তাকে এ বিষয়ে অবহিত করলেন, সে বলল, কে আপনাকে এ কথা জানাল? তিনি বললেন, সর্বজ্ঞ, সম্যক অবহিত (আল্লাহ) আমাকে জানিয়েছেন।
শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।
পূর্ণ বিশ্লেষণ দেখুন