আয়াত

আত-তালাক · সূরা ৬৫ · আয়াত

أَسْكِنُوهُنَّ مِنْ حَيْثُ سَكَنتُم مِّن وُجْدِكُمْ وَلَا تُضَآرُّوهُنَّ لِتُضَيِّقُوا۟ عَلَيْهِنَّ وَإِن كُنَّ أُو۟لَٰتِ حَمْلٍ فَأَنفِقُوا۟ عَلَيْهِنَّ حَتَّىٰ يَضَعْنَ حَمْلَهُنَّ فَإِنْ أَرْضَعْنَ لَكُمْ فَـَٔاتُوهُنَّ أُجُورَهُنَّ وَأْتَمِرُوا۟ بَيْنَكُم بِمَعْرُوفٍ وَإِن تَعَاسَرْتُمْ فَسَتُرْضِعُ لَهُۥٓ أُخْرَىٰ ٦

সরল অনুবাদ

তোমরা তাদেরকে (তালাকপ্রাপ্তা স্ত্রীদেরকে) সেখানেই বসবাস করাও, যেখানে তোমরা নিজেরা বসবাস কর, নিজেদের সামর্থ্য অনুযায়ী; আর তাদেরকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে সংকীর্ণতায় ফেলো না। আর যদি তারা গর্ভবতী হয়, তবে তাদের সন্তান প্রসব হওয়া পর্যন্ত তাদের ভরণপোষণ কর। অতঃপর যদি তারা তোমাদের জন্য (সন্তানকে) দুধ পান করায়, তবে তাদেরকে তাদের পারিশ্রমিক দাও, আর তোমরা পরস্পর সঙ্গতভাবে পরামর্শ কর। আর যদি তোমরা (এ ব্যাপারে) একে অপরকে কষ্টে ফেল, তবে অন্য কোনো নারী তার (সন্তানকে) দুধ পান করাবে।

শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।

পূর্ণ বিশ্লেষণ দেখুন