আয়াত
আল-মুমতাহিনা · সূরা ৬০ · আয়াত ৪قَدْ كَانَتْ لَكُمْ أُسْوَةٌ حَسَنَةٌۭ فِىٓ إِبْرَٰهِيمَ وَٱلَّذِينَ مَعَهُۥٓ إِذْ قَالُوا۟ لِقَوْمِهِمْ إِنَّا بُرَءَٰٓؤُا۟ مِنكُمْ وَمِمَّا تَعْبُدُونَ مِن دُونِ ٱللَّهِ كَفَرْنَا بِكُمْ وَبَدَا بَيْنَنَا وَبَيْنَكُمُ ٱلْعَدَٰوَةُ وَٱلْبَغْضَآءُ أَبَدًا حَتَّىٰ تُؤْمِنُوا۟ بِٱللَّهِ وَحْدَهُۥٓ إِلَّا قَوْلَ إِبْرَٰهِيمَ لِأَبِيهِ لَأَسْتَغْفِرَنَّ لَكَ وَمَآ أَمْلِكُ لَكَ مِنَ ٱللَّهِ مِن شَىْءٍۖ رَّبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ ٱلْمَصِيرُ ٤
সরল অনুবাদ
তোমাদের জন্য ইবরাহীম ও তাঁর সঙ্গীদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে, যখন তারা তাদের সম্প্রদায়কে বলেছিল, নিশ্চয় আমরা তোমাদের থেকে এবং আল্লাহ ছাড়া তোমরা যাদের ইবাদত কর তাদের থেকে সম্পর্কমুক্ত; আমরা তোমাদের অস্বীকার করলাম, আর আমাদের ও তোমাদের মধ্যে চিরকালের জন্য শত্রুতা ও বিদ্বেষ প্রকাশ পেয়ে গেল, যতক্ষণ না তোমরা একমাত্র আল্লাহর প্রতি ঈমান আন — কিন্তু ইবরাহীম তার পিতাকে যে কথা বলেছিল তা ব্যতীত, 'আমি অবশ্যই তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব, যদিও আল্লাহর কাছে তোমার জন্য আমার কিছুই করার সাধ্য নেই।' (তারা আরও বলেছিল) 'হে আমাদের প্রতিপালক! আমরা আপনারই উপর ভরসা করলাম, আপনারই দিকে প্রত্যাবর্তন করলাম, আর আপনার দিকেই প্রত্যাবর্তনস্থল।'
শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।
পূর্ণ বিশ্লেষণ দেখুন