আয়াত
আল-মুমতাহিনা · সূরা ৬০ · আয়াত ১০يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِذَا جَآءَكُمُ ٱلْمُؤْمِنَـٰتُ مُهَـٰجِرَٰتٍۢ فَٱمْتَحِنُوهُنَّ ۖ ٱللَّهُ أَعْلَمُ بِإِيمَـٰنِهِنَّ ۖ فَإِنْ عَلِمْتُمُوهُنَّ مُؤْمِنَـٰتٍۢ فَلَا تَرْجِعُوهُنَّ إِلَى ٱلْكُفَّارِ ۖ لَا هُنَّ حِلٌّۭ لَّهُمْ وَلَا هُمْ يَحِلُّونَ لَهُنَّ ۖ وَءَاتُوهُم مَّآ أَنفَقُوا۟ ۚ وَلَا جُنَاحَ عَلَيْكُمْ أَن تَنكِحُوهُنَّ إِذَآ ءَاتَيْتُمُوهُنَّ أُجُورَهُنَّ ۚ وَلَا تُمْسِكُوا۟ بِعِصَمِ ٱلْكَوَافِرِ وَسْـَٔلُوا۟ مَآ أَنفَقْتُمْ وَلْيَسْـَٔلُوا۟ مَآ أَنفَقُوا۟ ۚ ذَٰلِكُمْ حُكْمُ ٱللَّهِ يَحْكُمُ بَيْنَكُمْ ۖ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌ ١٠
সরল অনুবাদ
হে মুমিনগণ! যখন মুমিন নারীরা হিজরত করে তোমাদের কাছে আসে, তখন তাদের পরীক্ষা করে নাও; আল্লাহ তাদের ঈমান সম্পর্কে সম্যক অবগত। অতঃপর যদি তোমরা তাদের মুমিন বলে জানতে পার, তবে তাদের কাফিরদের কাছে ফেরত পাঠিও না; না তারা কাফিরদের জন্য হালাল, আর না কাফিররা তাদের জন্য হালাল। আর তারা (কাফির স্বামীরা) যা ব্যয় করেছিল, তা তাদের ফিরিয়ে দাও। আর তোমাদের কোনো দোষ নেই যে, তোমরা তাদের বিবাহ কর, যখন তোমরা তাদের মোহর প্রদান কর। আর কাফের নারীদের বৈবাহিক বন্ধন ধরে রেখো না; তোমরা যা ব্যয় করেছ তা চেয়ে নাও এবং তারাও যা ব্যয় করেছে তা চেয়ে নিক। এটাই আল্লাহর বিধান, তিনি তোমাদের মধ্যে ফয়সালা করে দেন। আর আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।
শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।
পূর্ণ বিশ্লেষণ দেখুন