আয়াত
আল-মুমতাহিনা · সূরা ৬০ · আয়াত ১يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَتَّخِذُوا۟ عَدُوِّى وَعَدُوَّكُمْ أَوْلِيَآءَ تُلْقُونَ إِلَيْهِم بِٱلْمَوَدَّةِ وَقَدْ كَفَرُوا۟ بِمَا جَآءَكُم مِّنَ ٱلْحَقِّ يُخْرِجُونَ ٱلرَّسُولَ وَإِيَّاكُمْ أَن تُؤْمِنُوا۟ بِٱللَّهِ رَبِّكُمْ إِن كُنتُمْ خَرَجْتُمْ جِهَـٰدًۭا فِى سَبِيلِى وَٱبْتِغَآءَ مَرْضَاتِى تُسِرُّونَ إِلَيْهِم بِٱلْمَوَدَّةِ وَأَنَا۠ أَعْلَمُ بِمَآ أَخْفَيْتُمْ وَمَآ أَعْلَنتُمْ وَمَن يَفْعَلْهُ مِنكُمْ فَقَدْ ضَلَّ سَوَآءَ ٱلسَّبِيلِ ١
সরল অনুবাদ
হে মুমিনগণ! তোমরা আমার শত্রু ও তোমাদের শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করো না; তোমরা তাদের প্রতি বন্ধুত্বের বার্তা পৌঁছে দাও, অথচ তোমাদের কাছে সত্য আসার পরও তারা তা অস্বীকার করেছে, তারা রাসূলকে ও তোমাদেরকে এ কারণে বহিষ্কার করেছে যে, তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহর প্রতি ঈমান এনেছ। যদি তোমরা আমার পথে জিহাদ করার ও আমার সন্তুষ্টি অন্বেষণের উদ্দেশ্যে (হিজরত করে) বের হয়ে থাক (তবে শত্রুর সাথে গোপন বন্ধুত্ব রেখো না); তোমরা তাদের প্রতি গোপনে বন্ধুত্বের বার্তা পাঠাও, অথচ তোমরা যা গোপন কর ও যা প্রকাশ কর, আমি তা সম্যক অবগত। তোমাদের মধ্যে যে কেউ এরূপ করবে, সে সরল পথ থেকে বিচ্যুত হয়ে যাবে।
শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।
পূর্ণ বিশ্লেষণ দেখুন