আয়াত

আল-আনআম · সূরা ৬ · আয়াত ৯৯

وَهُوَ الَّذِىۡۤ اَنۡزَلَ مِنَ السَّمَآءِ مَآءً ۚ فَاَخۡرَجۡنَا بِهٖ نَبَاتَ كُلِّ شَىۡءٍ فَاَخۡرَجۡنَا مِنۡهُ خَضِرًا نُّخۡرِجُ مِنۡهُ حَبًّا مُّتَرَاكِبًا ۚ وَمِنَ النَّخۡلِ مِنۡ طَلۡعِهَا قِنۡوَانٌ دَانِيَةٌ وَّجَنّٰتٍ مِّنۡ اَعۡنَابٍ وَّالزَّيۡتُوۡنَ وَالرُّمَّانَ مُشۡتَبِهًا وَّغَيۡرَ مُتَشَابِهٍ ؕ اُنْظُرُوۡۤا اِلٰى ثَمَرِهٖۤ اِذَاۤ اَثۡمَرَ وَيَنۡعِهٖ ؕ اِنَّ فِىۡ ذٰ لِكُمۡ لَاٰيٰتٍ لِّقَوۡمٍ يُّؤۡمِنُوۡنَ

সরল অনুবাদ

আর তিনিই সেই সত্তা, যিনি আকাশ থেকে পানি নাযিল করেছেন। তারপর আমরা সেই পানি দিয়ে সব ধরনের উদ্ভিদ বের করেছি; তা থেকে বের করেছি সবুজ চারা, আর সেই চারা থেকে আমরা স্তরে স্তরে সাজানো শস্যদানা বের করি। খেজুর গাছের মোচা থেকে জন্ম নেয় নাগালের কাছে ঝুঁকে থাকা কাঁদি। আরও (বের করেছি) আঙুরের বাগান, জলপাই আর ডালিম; এগুলোর কোনোটি একে অপরের মতো, কোনোটি আবার ভিন্ন। তোমরা এর ফলের দিকে তাকাও, যখন তা ফল ধরে, আর তার পাকার দিকেও। নিশ্চয়ই এসবের মধ্যে ঈমানদার সম্প্রদায়ের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে।

শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।

পূর্ণ বিশ্লেষণ দেখুন