আয়াত
আল-আনআম · সূরা ৬ · আয়াত ৯১وَمَا قَدَرُوا اللّٰهَ حَقَّ قَدۡرِهٖۤ اِذۡ قَالُوۡا مَاۤ اَنۡزَلَ اللّٰهُ عَلٰى بَشَرٍ مِّنۡ شَىۡءٍ ؕ قُلۡ مَنۡ اَنۡزَلَ الۡـكِتٰبَ الَّذِىۡ جَآءَ بِهٖ مُوۡسٰى نُوۡرًا وَّ هُدًى لِّلنَّاسِ تَجۡعَلُوۡنَهٗ قَرَاطِيۡسَ تُبۡدُوۡنَهَا وَتُخۡفُوۡنَ كَثِيۡرًا ۚ وَعُلِّمۡتُمۡ مَّا لَمۡ تَعۡلَمُوۡۤا اَنۡتُمۡ وَلَاۤ اٰبَآؤُكُمۡؕ قُلِ اللّٰهُۙ ثُمَّ ذَرۡهُمۡ فِىۡ خَوۡضِهِمۡ يَلۡعَبُوۡنَ
সরল অনুবাদ
তারা আল্লাহর যথার্থ মর্যাদা উপলব্ধি করেনি, যখন তারা বলেছে, “আল্লাহ কোনো মানুষের ওপর কিছুই নাযিল করেননি।” তুমি বলো, “তাহলে সেই কিতাব কে নাযিল করেছিলেন, যা মূসা নিয়ে এসেছিলেন মানুষের জন্য আলো ও পথনির্দেশরূপে? তোমরা তা আলাদা আলাদা পাতায় রেখে দিয়েছ; তার কিছু প্রকাশ করো আর অনেকখানি গোপন করো। অথচ তোমাদের এমন সব বিষয় শেখানো হয়েছে, যা তোমরা জানতে না, তোমাদের বাপ-দাদারাও জানত না।” বলো, “আল্লাহ (নাযিল করেছেন)।” তারপর তাদের ছেড়ে দাও, তারা নিজেদের অর্থহীন তর্ক-বিতর্কে মেতে খেলা করতে থাকুক।
শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।
পূর্ণ বিশ্লেষণ দেখুন