আয়াত
আল-আনআম · সূরা ৬ · আয়াত ১৬৪قُلۡ اَغَيۡرَ اللّٰهِ اَبۡغِىۡ رَبًّا وَّهُوَ رَبُّ كُلِّ شَىۡءٍ ؕ وَلَا تَكۡسِبُ كُلُّ نَـفۡسٍ اِلَّا عَلَيۡهَاۚ وَلَا تَزِرُ وَازِرَةٌ وِّزۡرَ اُخۡرٰى ۚ ثُمَّ اِلٰى رَبِّكُمۡ مَّرۡجِعُكُمۡ فَيُنَبِّئُكُمۡ بِمَا كُنۡـتُمۡ فِيۡهِ تَخۡتَلِفُوۡنَ
সরল অনুবাদ
আপনি বলুন, আমি কি আল্লাহ ছাড়া অন্য কোনো প্রতিপালক খুঁজব? অথচ তিনিই তো সবকিছুর প্রতিপালক। প্রত্যেক ব্যক্তি যা অর্জন করে, তার দায় তার নিজের ওপরই বর্তায়। কোনো বহনকারী অন্যের বোঝা বহন করবে না। অতঃপর তোমাদের প্রতিপালকের কাছেই তোমাদের ফিরে যেতে হবে। তখন তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন, যে বিষয়ে তোমরা মতভেদ করতে।
শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।
পূর্ণ বিশ্লেষণ দেখুন