আয়াত
আল-মুজাদালা · সূরা ৫৮ · আয়াত ২২لَّا تَجِدُ قَوْمًۭا يُؤْمِنُونَ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ يُوَآدُّونَ مَنْ حَآدَّ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَلَوْ كَانُوٓا۟ ءَابَآءَهُمْ أَوْ أَبْنَآءَهُمْ أَوْ إِخْوَٰنَهُمْ أَوْ عَشِيرَتَهُمْ ۚ أُو۟لَٰٓئِكَ كَتَبَ فِى قُلُوبِهِمُ ٱلْإِيمَٰنَ وَأَيَّدَهُم بِرُوحٍۢ مِّنْهُ ۖ وَيُدْخِلُهُمْ جَنَّٰتٍۢ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ خَٰلِدِينَ فِيهَا ۚ رَضِىَ ٱللَّهُ عَنْهُمْ وَرَضُوا۟ عَنْهُ ۚ أُو۟لَٰٓئِكَ حِزْبُ ٱللَّهِ ۚ أَلَآ إِنَّ حِزْبَ ٱللَّهِ هُمُ ٱلْمُفْلِحُونَ ٢٢
সরল অনুবাদ
তুমি এমন কোনো সম্প্রদায় পাবে না, যারা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে অথচ তাদের সাথে বন্ধুত্ব করে যারা আল্লাহ ও তাঁর রাসূলের বিরোধিতা করে — যদিও তারা তাদের পিতা, পুত্র, ভাই কিংবা স্বগোত্রীয় হয়। তাদেরই অন্তরে আল্লাহ ঈমান লিখে দিয়েছেন এবং তাঁর পক্ষ থেকে এক বিশেষ রূহ দ্বারা তাদেরকে শক্তিশালী করেছেন। আর তিনি তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাধারা প্রবাহিত; তারা সেখানে চিরকাল থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তাঁর প্রতি সন্তুষ্ট। তারাই আল্লাহর দল। সাবধান! নিশ্চয় আল্লাহর দলই সফলকাম।
শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।
পূর্ণ বিশ্লেষণ দেখুন