আয়াত

আল-হাদীদ · সূরা ৫৭ · আয়াত ২৭

ثُمَّ قَفَّيْنَا عَلَىٰٓ ءَاثَٰرِهِم بِرُسُلِنَا وَقَفَّيْنَا بِعِيسَى ٱبْنِ مَرْيَمَ وَءَاتَيْنَٰهُ ٱلْإِنجِيلَ وَجَعَلْنَا فِى قُلُوبِ ٱلَّذِينَ ٱتَّبَعُوهُ رَأْفَةً وَرَحْمَةً وَرَهْبَانِيَّةً ٱبْتَدَعُوهَا مَا كَتَبْنَٰهَا عَلَيْهِمْ إِلَّا ٱبْتِغَآءَ رِضْوَٰنِ ٱللَّهِ فَمَا رَعَوْهَا حَقَّ رِعَايَتِهَا فَـَٔاتَيْنَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ مِنْهُمْ أَجْرَهُمْ وَكَثِيرٌ مِّنْهُمْ فَٰسِقُونَ ٢٧

সরল অনুবাদ

অতঃপর আমি তাদের পদাঙ্ক অনুসরণ করিয়ে (আরো) রাসূলগণকে পরপর প্রেরণ করেছি এবং ঈসা ইবনে মারইয়ামকে তাদের পশ্চাতে প্রেরণ করেছি, আর তাকে ইনজীল দান করেছি। আর যারা তার অনুসরণ করেছিল, তাদের অন্তরে আমি দয়া ও করুণা স্থাপন করে দিয়েছি। আর সন্ন্যাসবাদ — তা তারা নিজেরাই উদ্ভাবন করেছিল, আমি তো তা তাদের উপর ফরজ করিনি, কেবল আল্লাহর সন্তুষ্টি অন্বেষণের জন্যই (তারা তা গ্রহণ করেছিল); অতঃপর তারা যথাযথভাবে তা পালন করেনি। ফলে তাদের মধ্যে যারা ঈমান এনেছিল, আমি তাদেরকে তাদের প্রতিদান দান করেছি; আর তাদের অধিকাংশই ফাসিক (নাফরমান)।

শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।

পূর্ণ বিশ্লেষণ দেখুন