আয়াত
আল-হাদীদ · সূরা ৫৭ · আয়াত ২০ٱعْلَمُوٓا۟ أَنَّمَا ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا لَعِبٌ وَلَهْوٌ وَزِينَةٌ وَتَفَاخُرٌۢ بَيْنَكُمْ وَتَكَاثُرٌ فِى ٱلْأَمْوَٰلِ وَٱلْأَوْلَٰدِ كَمَثَلِ غَيْثٍ أَعْجَبَ ٱلْكُفَّارَ نَبَاتُهُۥ ثُمَّ يَهِيجُ فَتَرَىٰهُ مُصْفَرًّا ثُمَّ يَكُونُ حُطَٰمًا وَفِى ٱلْءَاخِرَةِ عَذَابٌ شَدِيدٌ وَمَغْفِرَةٌ مِّنَ ٱللَّهِ وَرِضْوَٰنٌ وَمَا ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَآ إِلَّا مَتَٰعُ ٱلْغُرُورِ ٢٠
সরল অনুবাদ
তোমরা জেনে রাখো, পার্থিব জীবন তো কেবল খেল-তামাশা, চাকচিক্য, তোমাদের পারস্পরিক গর্ব-প্রদর্শন এবং ধন-সম্পদ ও সন্তান-সন্ততির প্রাচুর্যের প্রতিযোগিতা মাত্র — যেমন এক বৃষ্টির দৃষ্টান্ত, যার উৎপন্ন ফসল কৃষকদের মুগ্ধ করে, অতঃপর তা শুকিয়ে যায়, ফলে তুমি দেখতে পাও তা হলুদ বর্ণ ধারণ করেছে, অতঃপর তা চূর্ণ-বিচূর্ণ খড়কুটায় পরিণত হয়ে যায়। আর আখিরাতে রয়েছে (কাফির-গাফিলদের জন্য) কঠোর শাস্তি এবং (মুমিনদের জন্য) আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও সন্তুষ্টি। মূলত পার্থিব জীবন প্রতারণার সামগ্রী ছাড়া আর কিছুই নয়।
শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।
পূর্ণ বিশ্লেষণ দেখুন