আয়াত

আল-মায়িদাহ · সূরা ৫ · আয়াত ৮৯

لَا يُؤَاخِذُكُمُ اللّٰهُ بِاللَّغۡوِ فِىۡۤ اَيۡمَانِكُمۡ وَلٰـكِنۡ يُّؤَاخِذُكُمۡ بِمَا عَقَّدْتُّمُ الۡاَيۡمَانَ ۚ فَكَفَّارَتُهٗۤ اِطۡعَامُ عَشَرَةِ مَسٰكِيۡنَ مِنۡ اَوۡسَطِ مَا تُطۡعِمُوۡنَ اَهۡلِيۡكُمۡ اَوۡ كِسۡوَتُهُمۡ اَوۡ تَحۡرِيۡرُ رَقَبَةٍ ؕ فَمَنۡ لَّمۡ يَجِدۡ فَصِيَامُ ثَلٰثَةِ اَيَّامٍ ؕ ذٰ لِكَ كَفَّارَةُ اَيۡمَانِكُمۡ اِذَا حَلَفۡتُمۡ ؕ وَاحۡفَظُوۡۤا اَيۡمَانَكُمۡ ؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمۡ اٰيٰتِهٖ لَعَلَّكُمۡ تَشۡكُرُوۡنَ

সরল অনুবাদ

অনর্থক শপথের জন্য আল্লাহ তোমাদের পাকড়াও করবেন না, কিন্তু তোমরা যেসব শপথ দৃঢ়ভাবে করেছ সেগুলোর জন্য তিনি পাকড়াও করবেন। সুতরাং এর কাফফারা হলো— তোমরা তোমাদের পরিবারকে যেরূপ মধ্যম মানের খাবার দিয়ে থাকো সেরূপ দশজন অভাবী ব্যক্তিকে খাওয়ানো, অথবা তাদের পোশাক দেওয়া, অথবা একজন দাস মুক্ত করা। যে এসবের সামর্থ্য না রাখে, তার জন্য তিন দিন রোযা রাখা। এটাই তোমাদের শপথ ভঙ্গের কাফফারা, যখন তোমরা শপথ করেছ। আর তোমরা তোমাদের শপথ রক্ষা কর। এভাবেই আল্লাহ তোমাদের জন্য তাঁর নিদর্শনসমূহ স্পষ্টভাবে বর্ণনা করেন, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর।

শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।

পূর্ণ বিশ্লেষণ দেখুন